এক্সপ্লোর

Weather Update: চৈত্রের শুরুতেই কালবৈশাখীর ভ্রূকুটি! আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

WB Weather Update: চৈত্রের শুরুতেই আবহাওয়ায় বদল নজরকাড়া। শনিবার রাতের মধ্য়েই চেহারা বদলাবে আকাশ। আগামী ২৪ ঘণ্টার মধ্য়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।

সঞ্চয়ন মিত্র ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast)। চৈত্রের শুরুতেই কালবৈশাখির ভ্রূকুটি কলকাতা সহ একাধিক জেলায় (Rain In Kolkata)। রয়েছে বজ্র বিদুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা। কবে থেকে কোন কোন জেলায় বদলাবে আবহাওয়া, জানাল আবহাওয়া দফতর (Meteorological Department)।

চৈত্রের শুরুতেই কলকাতা-সহ বঙ্গের একাধিক স্থানে বৃষ্টির পূর্বাভাস

চৈত্রের শুরুতেই আবহাওয়ায় বদল নজরকাড়া। শনিবার রাতের মধ্য়েই চেহারা বদলাবে আকাশ। আগামী ২৪ ঘণ্টার মধ্য়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।

মার্চ মাসের শুরু থেকেই রাজ্য়ের বিভিন্ন জেলায় তাপমাত্রা বেড়েছে অস্বাভাবিকভাবে। সকাল থেকেই তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা। কোনও কোনও জেলায় হতে পারে শিলাবৃষ্টিও। সোমবার বাড়তে পারে দমকা হাওয়ায় প্রবণতা। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে দুর্যোগের সম্ভাবনা বেশি। সোমবার থকে বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি।

আরও পড়ুন: Lok Sabha Polls 2024: কোন ইস্যু লোকসভা নির্বাচনে ভোটারদের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ?

অন্য়দিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা সহ রাজ্য়ের একাধিক জেলায় বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমবে বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে। অন্য়দিকে শুক্রবার বৃষ্টিপাতের জেরে বেকবাগানে রাস্তার ওপর উপড়ে পড়ে একটি গাছ। যার ফলে সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ের একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে দ্রুত গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে আবহবিদ শ্রীমন্ত হালদার বলেন, 'আজ ১৬ মার্চ। উত্তরবঙ্গের জন্য আগামী চারদিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বৃষ্টির সম্ভাবনা নেই। পঞ্চম দিনে অর্থাৎ ২০ মার্চ, বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে দু-একটি স্থানে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিন সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চতুর্থ দিনে, অর্থাৎ ১৯ তারিখে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ তারিখেও একাধিক স্থানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget