এক্সপ্লোর

Weather Update: বন্ধ ফেরি চলাচল, ১২ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কাঁথিতে

West Bengal Rain Effect: রায়দিঘি, পাথরপ্রতিমা, সাগর-সহ দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে কখনও ভারী, কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে। গতকালের পর আজও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইছে।

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর: অতি গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে রাজ্যের (West Bengal) উপকূলবর্তী (Coastal Area) জেলাগুলিতে। প্রবল ঝড়-বৃষ্টির ফলে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কাঁথিতে (Contai)। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) উপকূলবর্তী এলাকায় সমস্ত ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির প্রভাব: নিম্নচাপের পিঠোপিঠি আরেকটা নিম্নচাপ। তার প্রভাবে ভাদ্রের শুরুতেই মাথার ওপর দুর্যোগের মেঘ। রায়দিঘি, পাথরপ্রতিমা, সাগর-সহ দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে কখনও ভারী, কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে। উপকূলবর্তী এলাকায় সমস্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরে (Bay Of Bengal) ট্রলার ডুবিতে নিখোঁজ ৫ মত্স্যজীবীর সন্ধানে আজ সকাল থেকে ফের শুরু হয়েছে তল্লাশি। গত মঙ্গলবার কাকদ্বীপ মৎস্যবন্দর থেকে বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে গিয়েছিল FB সত্যনারায়ণ নামের একটি ট্রলার। নিম্নচাপের প্রভাবে খারাপ আবহাওয়ার সতর্ক বার্তা পেয়ে তা ফিরছিল। ফেরার পথে কেঁদো দ্বীপের কাছে ডোবা চরে ধাক্কা খেয়ে ট্রলারটি উল্টে যায়। ট্রলারে থাকা ১৮ জন মৎস্যজীবীর মধ্যে বেশিরভাগকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ ৫ জন। উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি, মত্স্যজীবী সংগঠনের কয়েকটি ট্রলারও উদ্ধারকাজে নেমেছে। গতকালের পর আজও পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলায় বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইছে। গতকাল প্রবল ঝড়ের দাপটে বিপর্যস্ত কাঁথি শহর। বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ে। ১২ ঘণ্টারও বেশি কাঁথি শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এর পাশাপাশি, পর্যটকদের (Tourist) সমুদ্র স্নানে আজও জারি রয়েছে নিষেধাজ্ঞা। গার্ডওয়ালের ধারে যেতেও নিষেধ করা হয়েছে।

আবহাওয়ার আপডেট: নিম্নচাপ ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের দিকে সরে গেলেও তার প্রভাব আজও থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কলকাতায় আবহাওয়ার উন্নতি হবে। কমবে বৃষ্টি। অতি গভীর নিম্নচাপ গতকাল রাতেই দিঘার কাছে স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে সরছে। এর প্রভাবে আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় বইবে দমকা ঝোড়ো হাওয়া। মত্স্যজীবী ও পর্যটকদের জন্য জারি রয়েছে নিষেধাজ্ঞা। 

আরও পড়ুন: West Bengal Weather : অতি গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল দুর্যোগ, ফুলে ফেঁপে উঠছে সাগর-নদী

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget