এক্সপ্লোর

Fake Form Distributed : প্রার্থী বাছাইয়ের ভুয়ো ফর্ম বিলি! পঞ্চায়েতের প্রাক্কালে পশ্চিম বর্ধমানে শোরগোল

West Bardhaman News : দুর্নীতির অভিযোগ সামাল দিতে পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই নিয়ে সতর্ক তৃণমূল। আর এই উদ্যোগকে সামনে রেখেই দুর্নীতি-ইস্যুতে শাসকদলকে বিঁধতে মরিয়া বিরোধীরা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : পঞ্চায়েত ভোটের (Panchyat Election 2023) জন্য স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী বাছাইয়ে জোর দিচ্ছে তৃণমূল। এই উদ্যোগকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের কাঁকসায় সামনে এল ভুয়ো ফর্ম বিলির অভিযোগ। যা নিয়ে তৃণমূলের (TMC) অন্দরেই প্রশ্ন উঠেছে। শাসকদলের প্রার্থী বাছাই নিয়ে কটাক্ষের সুর বাম-বিজেপির গলায়। 

পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ে ভাবমূর্তিতে জোর

গরুপাচার, কয়লাপাচার থেকে শুরু করে স্কুলে নিয়োগ, একের পর এক দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে শোরগোল। এই প্রেক্ষিতে পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাইয়ে স্বচ্ছ ভাবমূর্তিকে গুরুত্ব দিচ্ছে তৃণমূল। আর তা নিয়েই পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকে ভুয়ো ফর্ম বিলির অভিযোগ (Fake Forms Distributed) উঠেছে।

তৃণমূলের ব্লক সভাপতির দাবি, পঞ্চায়েত ভোটের প্রার্থীর স্বচ্ছ ভাবমূর্তি ছাড়াও জোর দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতায়। দুর্নীতিমুক্ত প্রার্থীর বায়োডেটাও প্রস্তুত রাখতে বলা হয়েছে অঞ্চল নেতৃত্বকে। পঞ্চায়েতের প্রতিটি আসনের জন্য ৩ জন প্রার্থী বাছাই করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কাঁকসা ব্লকের ব্লক সভাপতির কথায়, 'কোনও টিচার ডাক্তার মানে ভাল ভাবমূর্তির লোককে পঞ্চায়েতে আনতে হবে। অঞ্চল সভাপতিদের বলি বায়োডেটা সবসময় রেডি রাখবে'।

ভুয়ো ফর্ম বিলি, বিতর্ক

আর সেখানেই দেখা দিয়েছে বিতর্ক। প্রকাশ্যে এসেছে প্রার্থীপদে আবেদনের ছাপানো ফর্ম। এই ফর্ম বিলিকে চক্রান্ত বলে দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। তাঁর দাবি, 'লিখিতভাবে কোনও নির্দেশ দেওয়া হয়নি। কেউ চক্রান্ত করে এরকম ফর্ম টাইপ করেছে। আমাদের কিছু বিরোধী লোক যারা চাইছে না দুর্নীতিমুক্ত পঞ্চায়েত হোক, তাদের কাজ। ' এদিকে, কে ছাপাল ফর্ম, আর কেই বা বিলি করল ? ফর্ম বিলিকে ঘিরেই প্রকাশ্যে এসেছে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের অন্দরের ক্ষোভ।

কাঁকসা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রমেন মণ্ডলের দাবি, ভাল ছাপিয়ে দলের খারাপটা সামনে চলে এল। মনে হচ্ছে যারা পদাধিকারী তারা দুর্নীতির সঙ্গে যুক্ত। গোটা বিষয়টি নিয়ে বিরোধীদের নিশানায় তৃণমূল। কাঁকসার বিজেপি মণ্ডল সভাপতি ইন্দ্রজিৎ ঢালি বলেছেন, তৃণমূলের ফর্মই বলে দিচ্ছে পুরো দলটা দুর্নীতিতে যুক্ত। তারা লুটেপুটে খেয়েছে। এদিকে, পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলী সিপিএম সদস্য পঙ্কজ রায় সরকার বলেছেন, ঠগ বাছতে গাঁ উজাড় হবে। প্রার্থী পাবে না। চুরি করে টাকা দেবে ওপরের স্তরে। দুর্নীতির অভিযোগ সামাল দিতে পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই নিয়ে সতর্ক তৃণমূল। আর এই উদ্যোগকে সামনে রেখেই দুর্নীতি-ইস্যুতে শাসকদলকে বিঁধতে মরিয়া বিরোধীরা।

আরও পড়ুন- বিধানসভা পরবর্তী হিংসায় ছেড়েছিলেন ঘর, পঞ্চায়েতের আগে ২ বছর বাদে চোখের জল ভেসে বাড়ি ফিরলেন শীতলকুচির বিজেপি নেতা


সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget