এক্সপ্লোর

West Bengal Budget: ৫ লক্ষ যুবক-যুবতীর নিয়োগ, বাজেটে বিপুল কর্মসংস্থানের ঘোষণা মমতা সরকারের

West Bengal Employment:মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে, সমস্ত সরকারি দফতর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে শূন্যপদ পূরণে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে, জানাল রাজ্য।

কলকাতা: নিয়োগে দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে নেতা-মন্ত্রীদের। সেই আবহেই রাজ্যে বিপুল কর্মসংস্থানের ঘোষণা রাজ্য সরকারের (West Bengal Employment)। আগামী দিনে বিভিন্ন সরকারি দফতর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে ৫ লক্ষ যুবক-যুবতীর চাকরি হবে বলে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে, সমস্ত সরকারি দফতর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে শূন্যপদ পূরণে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। (West Bengal Budget) 

রাজ্য সরকার জানিয়েছে, অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, জাতীও ও আন্তর্জাতিক গেমস অ্যান্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সকল সোনা, রুপো, ব্রোঞ্জ মেডেল জয়ীদের,  মেডেলের শ্রেণি ও যোগ্যতা অনুযায়ী, রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্টের পদ পর্যন্ত এবং রাজ্য সরকারের অন্যান্য দফতরে চাকরির সুযোগ দেওয়া হবে।

এদিন রাজ্য সরকার জানিয়েছে, রাজ্যে যে ১ লক্ষ ৫০ হাজারে বেশি সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশরা রয়েছেন, তাঁরা আইনশৃঙ্খলা বজায় রাখার কাজে পুলিশকে সাহায্য করেন। তাঁদের মাসিক পারিশ্রমিক ১০০০ টাকা বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য। শুধু তাই নয়, রাজ্য পুলিশে এঁদের জন্য বরাদ্দ সংরক্ষণ বাড়িয়ে ১০ থেকে ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই বাবদ ১৮০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য।

আরও পড়ুন: West Bengal Budget: ‘গঙ্গাসাগর সেতু’, ‘শিল্পসেতু’, বিমানবন্দর পর্যন্ত নয়া উড়ালপুল, বাজেটে পথশ্রী-৩

পাশাপাশি, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ এবং চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন সুবিধাও বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার প্রস্তাব দিয়েছে রাজ্য। সেই খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক ৩০০০ এবং ৩৫০০ টাকা করে বৃদ্ধি করার কথা জানিয়েছে রাজ্য সরকার। এর ফলে ৫০ হাজার কর্মী উপকৃত হবেন বলে দাবি করা হয়েছে, সেই বাবদ ২৮৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

২০২০ সালে বিভিন্ন শ্রেণির IT কর্মীদের সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাঁদের পারিশ্রমিকও বিভাগের নিরিখে বাড়ানো হয়েছে। এতে ১২০০০ IT কর্মী উপকৃত হবেন। এই খাতে রাজ্য সরকার ১৩২ কোটি টাকা ব্যয়ের কথা জানিয়েছে। পাশাপাশি, রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘভাতাও এদিন ৪ শতাংশ বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের কর্মচারী, শিক্ষক, পেনশনভোগীরাও এই বর্ধিত হারে DA পাবেন। মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই দিতেই এমন ঘোষণা।

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget