এক্সপ্লোর

Basudeb Acharia : প্রয়াত প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া

Basudeb Acharia Demise : হায়দরাবাদে চিকিৎসারত ছিলেন। দীর্ঘদিন বয়স্ক জনিত রোগে ভুগছিলেন তিনি।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : প্রয়াত বাঁকুড়া লোকসভার প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া (Basudeb Acharia Demise)। বেলা দেড়টা নাগাদ বাঁকুড়া জেলা সিপিএম নেতৃত্বের কাছে তাঁর মৃত্যু সংবাদ আসে। দীর্ঘদিন বয়সজনিত রোগে ভুগছিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই হায়দরাবাদে চিকিৎসারত ছিলেন। সেখানেরই এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮১ বছর। টানা ন'বার সাংসদ ছিলেন তিনি। ১৯৮০ সাল থেকে টানা ২০১৪ পর্যন্ত একটানা ন'বার বাঁকুড়ার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। পুত্র ও দুই কন্যা রয়েছে প্রয়াত বাম নেতার। 

বাম নেতৃত্বের তরফেও তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। সিপিএম (CPM) পশ্চিমবঙ্গে সোশাল পেজে লেখা হয়েছে, 'সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য, শ্রমিক আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব, প্রাক্তন সাংসদ কমরেড বাসুদেব আচারিয়া ৮১ বছর বয়সে আজ প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি চিকিৎসারত ছিলেন।' বাম নেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। শোকপ্রকাশ করেছেন একাধিক নেতা-নেত্রী।

১৯৪২ সালে পুরুলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন বাসুদেব আচারিয়া। ছিলেন পুরুলিয়া সিপিএমের ডিস্ট্রিক্ট্র কমিটির সদস্য। ১৯৮৫ সালে তিনি স্থান পেয়েছিলেন সিপিএমের রাজ্য কমিটিতে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য এবং বাম শ্রমিক আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় নেতা ছিলেন বাসুদেব আচারিয়া। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত সংসদে বামেদের নেতার দায়িত্বও পালন করেছিলেন তিনি। 

বাঁকুড়ার টানা ন'বারের সাংসদ ২০১৪ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মুনমুন সেনের কাছে পরাজিত হয়েছিলেন। যারপরও গতবছর পর্যন্ত যুক্ত ছিলেন প্রত্যক্ষ রাজনীতিতে। যারপর থেকেই শারীরিক অবস্থার অবনতির জেরে আস্তে আস্তে সরে আসছিলেন প্রত্যক্ষ রাজনীতি থেকে। যারপর বিভিন্ন বার্ধক্যজনিত অসুস্থতা বাড়ার জেরে দীর্ঘদিন ধরেই চলছিল চিকিৎসা। ঘনিষ্ঠ সূত্রের খবর, মাসখানেক আগে হায়দরাবাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু সুস্থ হয়ে আর জীবনযুদ্ধে ফেরা হল না ন'বারের সাংসদের।

                                                                                                  

 

আরও পড়ুন- জয়নগরে জোড়া খুন, 'পোড়ানো হল'একের পর এক সিপিএম কর্মী-সমর্থকের বাড়ি

সেরা শিরোনাম

News Live Updates: মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে সরব মমতা, কিন্তু তৃণমূল আমলের কাটোয়া ও হাঁসখালি কাণ্ডে কী বলেছিলেন তিনি ?
বারুইপুর কাণ্ডে সরব মমতা, কিন্তু তৃণমূল আমলের কাটোয়া ও হাঁসখালি কাণ্ডে কী বলেছিলেন তিনি ?
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget