এক্সপ্লোর

Governor C V Ananda Bose:'আলোচনা মানেই মান্যতা বা সম্মতি দেওয়া নয়', উপাচার্য নিয়োগ বিতর্কে মুখ খুললেন রাজ্যপাল

VC Recruitment Controversy:আলোচনা মানেই মান্যতা বা সম্মতি দেওয়া নয়। উপাচার্য নিয়োগ বিতর্কে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই  উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল।

রুমা পাল, কলকাতা: আলোচনা মানেই মান্যতা বা সম্মতি দেওয়া নয়। উপাচার্য নিয়োগ (VC Appointment Controversy) বিতর্কে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor C V Ananda Bose)। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই  উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। গতকাল ট্যুইট করে একে বেআইনি বলে জানান শিক্ষামন্ত্রী। রাজ্যপালকে এবিষয়ে প্রশ্ন করা হলে এই মন্তব্য় করেন তিনি। 

প্রেক্ষাপট....
একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত গত কালই সর্বসমক্ষে এসে পড়েছিল। সংঘাত বাড়িয়ে রাজ্যের একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন আচার্য তথা রাজ্যপাল। রাজ্যের সাংবিধানিক প্রধান হওয়ার পাশাপাশি রাজ্যপাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্যও। সেই সুবাদেই যাদবপুর, কল্যাণী, কাজি নজরুল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল, সূত্রের খবর এমনই। বিদায়ী উপাচার্যদের মেয়াদবৃদ্ধি নয়, অধ্য়াপকদের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। আর যার পরেই এই নিযুক্তি দফতরের সঙ্গে আলোচনা না করেই, ট্যুইট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। একধাপ এগিয়ে ট্যুইট ব্রাত্য বসু লিখেছেন, নবনিযুক্ত উপাচার্যদের উচ্চশিক্ষা পর্ষদের পক্ষ থেকে অনুরোধ, তাঁরা যেন এই নিয়োগ প্রত্যাখ্যান করেন।যাদবপুর, কাজি নজরুল, কল্যাণী, বর্ধমানের মতো একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের মেয়াদ শেষ হয়েছে। যার পরই বিদায়ী উপাচার্যদের মেয়াদবৃদ্ধি না করে বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপকদের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governer CV Ananda Bose)। পাশাপাশি শূন্য আসন পূরণ করতে নিয়োগ চলবে, খবর রাজভবন সূত্রে। আর রাজভবনের যে নিয়োগ নির্দেশের পরই রাজ্য সরকারের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। অন্তর্বতী উপাচার্য হিসেবে যাঁরা নিযুক্ত হয়েছেন, তাঁদেরকে নিয়োগ প্রত্যাখ্যানের বার্তা দেওয়ার পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইটে লিখেছেন, বর্তমানে উপাচার্য নিয়োগের যে নিয়ম আছে, তার সম্পূর্ণ পরিপন্থী ও বেআইনি। এই অভূতপূর্ব পরিস্থিতিতে বিভাগীয়ভাবে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।বেশ কয়েকদিন ধরেই রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ চলছে। কিছুদিন রাজ্যের নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সরাসরি রাজ্যপালের উদ্দেশে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minsieter Mamata Banerjee)। বর্তমানে রাজ্য নির্বাচন কমিশন কমিশনারহীন। নবান্নর পাঠানো জোড়া নামে এখনও সবুজ সঙ্কেত দেয়নি রাজভবন। যে প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, 'সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।' যার পাল্টা মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, 'আগের কোনও রাজ্যপালের সময় এমন পরিস্থিতি তৈরি হয়নি। আশা রাখি দ্রুত শুভবুদ্ধির উদয় হবে।' সেই সংঘাতের রেশ জারি থাকার মাঝেই এবার রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপালের সংঘাত সামনে চলে আসে। তবে তাঁর এদিনের প্রতিক্রিয়ার পর কী নতুন কোনও দিশা মিলবে? তাকিয়ে শিক্ষামহল।

আরও পড়ুন:ফোন চুরি গেল লন্ডনে, ফেরতও এল পনের মিনিটে !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget