এক্সপ্লোর

Higher Secondary: বাবা সবজি বিক্রেতা, আর্থিক অনটনকে হারিয়ে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় তুষার দেবনাথ, চোখে মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন

West Bengal Higher Secondary Result: তুষারের রেজাল্ট শুনে কান্নায় ভেঙে পড়েন মা। অঞ্জনা দেবনাথ বলেন, 'এই ঘরে বৃষ্টি পড়ে। বই ঢাকতে হয়। আমি গর্বিত এই রকম ছেলে জন্ম দিয়েছি।' 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার। বাজিমাত করল গ্রামীণ পড়ুয়ারা। বেস্ট ফাইভে ৫০০-র মধ্যে ৪৯৭ পেয়ে প্রথম পূর্ব বর্ধমানের রূপায়ণ পাল, দ্বিতীয় কোচবিহারের তুষার দেবনাথ, তৃতীয় আরামবাগের রাজর্ষি অধিকারী।                                        

মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে, ৭০ দিনের মাথায়। আর পরীক্ষা শেষের ৫o দিনের মাথায় বুধবার প্রকাশিত হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। এবার রাজ্যের উচ্চমাধ্যমিকে দ্বিতীয় বক্সিরহাট হাই স্কুলের ছাত্র তুষার দেবনাথ প্রাপ্ত নম্বর ৪৯৬।                               

তুষার দেবনাথ এর বাবা তপন দেবনাথ পেশায় সবজি বিক্রেতা। সংসারে আর্থিক অনটন, সর্বস্ব দিয়ে ছেলেকে পড়িয়েছেন। তার পড়াশোনায় সাহায্য করেছে স্কুলের শিক্ষকরা, বিনে পয়সায় টিউশন করিয়েছেন তারা, কেউ আবার কিনে দিয়েছেন বই। একচিলতে ঘরে থাকেন বাবা-মা ২ ভাই। তুষারের রেজাল্ট শুনে কান্নায় ভেঙে পড়েন মা। অঞ্জনা দেবনাথ বলেন, 'এই ঘরে বৃষ্টি পড়ে। বই ঢাকতে হয়। আমি গর্বিত এই রকম ছেলে জন্ম দিয়েছি।'                      

মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় তুষার।  ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে পড়তে চায় সে। এর আগে ২০২৩ এর মাধ্যমিকে নবম হয়েছিল তুষার। তাঁর কথায়, 'এটা আমার জন্য অপ্রত্যাশিত ফলাফল। আশা করেছিলাম ভাল রেজাল্ট করব। তবে এটা আশা করিনি। খুবই ভাল লাগছে।                              

বুধবার রেজাল্ট ঘোষণার সময় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বিগত কয়েক বছরের তুলনায় এ বছরের ফলাফল সব থেকে ভাল হয়েছে। কোভিডকালের পর , ভাল ফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী, প্রথম দশে জায়গা করে নিয়েছেন ৭২ জন পড়ুয়া। ২০২৪-এ পাশের হার ছিল ৯০ শতাংশ, এ বার তা বেড়ে হয়েছে ৯০.৭৯ শতাংশ। ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ৪৫.৩৮ শতাংশ পড়ুয়া। ৯০ বা তার বেশি নম্বর পেয়েছেন ১.৬৯ শতাংশ পড়ুয়া। অর্থাৎ, ৫৫ শতাংশ পরীক্ষার্থীই নম্বর পেয়েছেন ৬০ শতাংশের নীচে।

 

সেরা শিরোনাম

Arabul Islam: আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

India Energy Week: ইন্ডিয়া এনার্জি উইকের অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর জানুয়ারিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী
Titagarh News: 'বেআইনিভাবে' আধার-ভোটার তৈরির চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ১
BJP Inner Clash: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন করেছিল নব্য় বিজেপিরা, অভিযোগ তুলে সরব বিজেপির আরেক গোষ্ঠী
Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget