এক্সপ্লোর

TMC Leader Arrested : ১০০ কোটি তোলার অভিযোগ, চিটফান্ডকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার খানাকুলের তৃণমূল নেতা

Chit Fund Scam : কয়েকমাস আগেই উত্তর ২৪ পরগনার অপর এক তৃণমূল নেতা রাজু সাহানিকে গ্রেফতার করা হয়েছিল চিটফান্ড মামলায়। 

প্রকাশ সিনহা ও মোহন দাস, হুগলি : চিটফান্ড মামলায় (Chit Fund Scam Case) আরও এক তৃণমূল নেতা গ্রেফতার। সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার খানাকুলের তৃণমূল নেতা (TMC Leader Arrested)। হুগলির খানাকুলের বাড়ি থেকে গ্রেফতার তৃণমূল নেতা প্রবীর চট্টোপাধ্যায়। গ্রেফতার হয়েছেন খানাকুল ১ নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতি প্রবীর চট্টোপাধ্যায়। ৯০ থেকে ১০০ কোটি টাকা তোলার অভিযোগে গ্রেফতার করা হয় এই তৃণমূল নেতাকে। কয়েকমাস আগেই উত্তর ২৪ পরগনার অপর এক তৃণমূল নেতা রাজু সাহানিকে গ্রেফতার করা হয়েছিল চিটফান্ড মামলায়। 

ঠিক কী অভিযোগ

সিবিআই সূত্রে খবর ভারত কৃষি সমৃদ্ধ প্রাইভেট লিমিটেডের নাম করে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন গ্রেফতার হওয়া খানাকুলের তৃণমূল নেতা প্রবীর চট্টোপাধ্যায়। যে সংস্থার বিরুদ্ধে তদন্ত করছিল সিবিআই। অভিযোগ, বাজার থেকে বেআইনিভাবে ৯০ থেকে ১০০ কোটি তুলেছিল যে সংস্থা। বিভিন্ন স্কিম দেখিয়ে মানুষকে ভুল পথে চালিত করার অভিযোগ ছিল সংস্থার বিরুদ্ধে। সেই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন খানাকুল ১ নম্বর ব্লকের তৃণমূলের সহ সভাপতি প্রবীর চট্টোপাধ্যায়।

বেশ কয়েকমাস ধরেই তাঁর খোঁজ করছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু মিলছিল না তাঁর খোঁজ। শেষমেশ জানা যায়, নিজের বাড়িতে এসেছেন প্রবীর চট্টোপাধ্য়ায়। যারপরই তাঁকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারী আধিকারিকদের দাবি, যেহেতু সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন প্রবীর চট্টোপাধ্য়ায়। তাই মানুষকে ভুল বুঝিয়ে টাকা তোলার গোটা বিষয়টাই তিনি জানেন। আপাতত তাঁকে জেরা করে এই বিপুল পরিমাণ টাকা কোথায় সেটাই জানার চেষ্টা করছে সিবিআই।

আরও পড়ুন- 'মাথা কে জানেন,তাহলে নিজেই সাক্ষ্য দিন' বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণ কুণাল ঘোষের

গ্রেফতার রাজু সাহানিও- সিবিআই সূত্রে দাবি, তল্লাশিতে রাজু সাহানির রিসর্ট ও লাগোয়া বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা, কোটি কোটি টাকার সম্পত্তির নথি, একটি দেশি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি কার্তুজ উদ্ধার হয়। সিবিআই সূত্রে দাবি, ধৃত রাজুর নামে তাইল্যান্ডের (Thailand) ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশও মিলেছে। সিবিআই সূত্রে দাবি,  ‘বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর তদন্ত করতে গিয়ে সৌম্যরূপ ভৌমিক নামে একজনের নাম উঠে আসে।

নথি পরীক্ষা করে দেখা যায়, ওই ব্যক্তির নামে প্রচুর টাকা পাঠানো হয়েছে। কিন্তু সেইসব টাকাই ঢুকেছে রাজু সাহানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এরপরই সিবিআই স্ক্যানারে চলে আসেন হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু। আর কোথায় কোথায় তাঁর সম্পত্তি আছে, সেইসব সম্পত্তির উত্‍স কী, তা খতিয়ে দেখার কাজ করেছে সিবিআই। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
Mamata Banerjee: আইপ্যাকে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: আইপ্যাকে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget