এক্সপ্লোর

Koustav Bagchi: মুখ পুড়ল পুলিশের, জামিন পেলেন কৌস্তভ বাগচী

West Bengal: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, পাল্টা মন্তব্যের পরেই গ্রেফতার হন কৌস্তভ।

কলকাতা: আদালতে মুখ পুড়ল পুলিশের। জামিন পেলেন কৌস্তভ বাগচী (Koustav Bagchi)।

ব্যাঙ্কশাল কোর্টে কৌস্তভ বাগচীর জামিন। আদালতে ধোপে টিকল না পুলিশের সওয়াল, জামিন পেলেন কৌস্তভ। কোর্টে ধাক্কা পুলিশের। জামিন পেলেন আইনজীবী তথা কংগ্রেস নেতা।

গতকাল রাত ২.৩০ নাগাদ কৌস্তভের ব্যারাকপুরের বাড়িতে যায় কলকাতার বড়তলা থানার পুলিশ। রাতভর জিজ্ঞাসাবাদের পরে সকাল ৮টা নাগাদ গ্রেফতার হন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তবে মাত্র সাড়ে আট ঘণ্টার মধ্যে ব্যাকফুটে প্রশাসন। কারণ, বিকেল ৪.৩০-এ কৌস্তভ বাগচীকে জামিন দিল ব্যাঙ্কশাল কোর্ট।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, পাল্টা মন্তব্যের পরেই গ্রেফতার হন কৌস্তভ। তাঁর বিরুদ্ধে হুমকি, উস্কানি, শ্লীলতাহানি-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়। অপরাধমূলক ষড়যন্ত্র, বিবৃতির জেরে হিংসা ছড়ানোর ধারায় এফআইআর দায়ের হয়। কৌস্তভের বিরুদ্ধে অশালীন অঙ্গভঙ্গি করারও অভিযোগে এফআইআর দায়ের।

'মাঝরাতে আইনজীবীকে তুলে আনার অধিকার পুলিশকে কে দিয়েছে? কৌস্তভ কি কোনও সন্ত্রাসমূলক কাজে যুক্ত? কোর্টে প্রশ্ন করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি আরও সওয়াল করেন, 'কৌস্তভ বলেছেন, একটি বই বাজারে আছে। যে বইয়ে মুখ্যমন্ত্রীর অতীত ও বর্তমান সম্পর্কে বলা আছে। সেই বই এখনও বাজারে পাওয়া যাচ্ছে, সরকার তো ব্যান করেনি। কেন ৪১ ধারায় নোটিস করল না পুলিশ? কেন মাঝরাতে পুলিশ বাড়িতে ঢুকল? এরপর তো কোনও বিচারকের বাড়িতেও পুলিশ ঢুকে যাবে। কোথায় যাচ্ছে আইন ব্যবস্থা? রাত ৩টেয় বাড়িতে পুলিশ চলে এল! এত রাতে কারও বাড়িতে পুলিশ যাওয়ায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা আছে।'

'পুলিশ ১০ মার্চ পর্যন্ত হেফাজতে চেয়েছে মোটিভ খুঁজে বের করার জন্য? ওসি, আইও-কে শোকজ করা হোক,' আদালতে সওয়াল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর। যে কোনও শর্তে কৌস্তভকে জামিনের আর্জি জানানো হয়। 'আইনজীবীরা বলছেন, আমরা আতঙ্কিত, উকিল সমাজ আজ আতঙ্কিত। বৈদ্যুতিন মাধ্যমে কারও সম্পর্কে বাজে ধারণা ছড়ানোর চেষ্টা হয়েছে, আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছেন', সওয়াল সরকারি আইনজীবীর।

বিকাশরঞ্জন পাল্টা বলেন, '১০টা নাগাদ বক্তব্য সমাজমাধ্যমে পাওয়া গেল, আর রাত ৩টেয় পুলিশ বাড়িতে গেল? ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হোক, না হলে আমরা কোর্টরুম থেকে নড়ব না।' আদালতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এ-ও বলেন, 'হাইকোর্টের বিচারপতির বাড়ির বাইরে পোস্টারকাণ্ডে এখনও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ, আর রাত তিনটের সময়ে বাড়িতে গিয়ে এক উকিলকে তুলে আনছে?' কৌস্তভের হয়ে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এখনই অর্ডার দিন, তারপর কোর্টে এই মামলা উঠবে, দাবি আইনজীবীদের।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget