এক্সপ্লোর

Malay Ghatak : কয়লাপাচারকাণ্ডে একাধিকবার তলব, হাজিরা না দেওয়ায় ফের ইডির নোটিস আইনমন্ত্রী মলয় ঘটককে

ED Summon : ২৯ মার্চ দিল্লিতে ইডির দফতরে মলয় ঘটককে ইডির তলব।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : কয়লাপাচারকাণ্ডে ফের আইনমন্ত্রী মলয় ঘটককে (Law Minister Malay Ghatak) ইডির তলব। ২৯ মার্চ দিল্লিতে ইডির দফতরে মলয় ঘটককে ইডির তলব। ২৩ মার্চ ইডির সদর দফতরে আইনমন্ত্রীর আপ্ত সহায়ককে তলব। এর আগে একাধিকবার তলব, হাজিরা না দেওয়ায় ফের ইডির (ED) নোটিস। মঙ্গলবার বিকেলে ইডির তরফে ই-মেলে নোটিস পাঠানো হয়েছে দু'জনের কাছে। যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে সাফ জানানো হয়েছে, ইডির কেন্দ্রীয় দিল্লির অফিসে হাজির হতে হবে তাঁদের। 

কয়লাপাচারকাণ্ডে সিবিআই তদন্তে প্রথম নাম উঠে আসে কয়লামন্ত্রী মলয় ঘটকের। যার পর গত সেপ্টেম্বর মাসে তৃণমূল নেতার আসানসোলের বাড়ি সহ কলকাতায় একাধিক অফিসে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে একাধিকবার মলয় ঘটকের নাম উঠে এসেছে বলে দাবি করে সিবিআই, ইডি। পাশাপাশি কয়লা পাচারকাণ্ডে কোটি কোটি টাকা হাত বদলের নানা যে ঘটনায় তাঁর নাম উঠে এসেছে, তাতে মলয় ঘটকের ঠিক কী ভূমিকা, সেটা জানতেই তাঁকে জেরা করতে চায় ইডি। 

এর আগে একাধিকবার তাঁকে তলব করা হলেও কোনওবারই সমনের হাজিরা দেননি মলয় ঘটক। তাই ফের একবার ইডির দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে রাজ্যের আইনমন্ত্রীকে। আগামী ২৯ মার্চ তাঁকে তলব করা হয়েছে। পাশাপাশি আগামী ২৩ মার্চ তলব করা হয়েছে মলয় ঘটকের আপ্ত সহায়ককে। যাঁর নামও কয়লা পাচারের তদন্তে নেমে একাধিকবার পেয়েছেন বলেই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। তাই মলয় ঘটকেক আপ্ত সহায়কের কী ভূমিকা, সে সম্পর্কেও খোঁজখবর পেতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে মলয় ঘটকের বাড়িতে আসানসোলের যান ২ থেকে ৩ জন সিবিআই অফিসার। সিবিআই যাওয়ার খবর পেয়ে আসানসোল থানার এক অফিসার যান ঘটনাস্থলে। সিবিআইয়ের আরেকটি দল যায় আসানসোলে মলয় ঘটকের পুরনো বাড়িতে। সেখানে বাড়িতে ঢোকেন সিবিআইয়ের চারজন অফিসার। সেইসঙ্গে কলকাতার লেক গার্ডেন্সে মলয় ঘটকের বাড়িতে সকাল সকাল হানা দিয়েছিল সিবিআই। আসানসোল, কলকাতা সহ একাধিক জায়গায় মলয় ঘটকের বাড়ি অফিসে সিবিআই তল্লাশি প্রসঙ্গে রাস্তায় নেমে বিক্ষোভও দেখিয়েছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। রাজভবনের পাশে মন্ত্রীদের আবাসনে মলয় ঘটকের ফ্ল্যাটেও গিয়েছিল সিবিআই।  

আরও পড়ুন- চাকরি বিক্রির দুর্নীতির টাকায় টলিউডে শান্তনু-ঘনিষ্ঠ অয়নের বিনিয়োগ ? রুপোলি জগতে পা রেখেছিলেন অয়ন ঘনিষ্ঠ শ্বেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget