এক্সপ্লোর

Bombs Recovered : কোথাও স্বাস্থ্য কেন্দ্রের পাশে, কোথাও ভুট্টা খেতে তো রাস্তার ধারে, তিন জেলায় বোমা উদ্ধার, চাঞ্চল্য

Murshidabad, Malda, Birbhum News : একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের শাসকদলকে একযোগে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পাল্টা দিয়েচে তৃণমূল কংগ্রেস।

রাজীব চৌধুরী, করুণাময় সিংহ ও ভাস্কর মুখোপাধ্যায়, মুর্শিদাবাদ, মালদা ও বীরভূম : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে তিন জেলায় বোমা উদ্ধার হল। মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলায় উপ স্বাস্থ্য কেন্দ্রের কাছেই বোমা উদ্ধারে আতঙ্ক ছড়ায়। মালদার (Malda) বৈষ্ণবনগরে ভুট্টা খেতে এবং বীরভূমের (Birbhum) নানুরে রাস্তার ধারে মেলে প্লাস্টিকের জারভর্তি বোমা। একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বারুদের স্তূপে বাংলা !

কয়েকঘণ্টার ব্যবধানে রাজ্যের তিন-তিনটি জেলায় বোমা উদ্ধার হল। মঙ্গলবার সকাল ৬টা। মুর্শিদাবাদের লালগোলার মানিকচক উপ স্বাস্থ্য কেন্দ্রে ভিড় জমতে শুরু করেছিল রোগীদের। আর এর মধ্যেই খবর মেলে, স্বাস্থ্য কেন্দ্র থেকে মেরেকেটে ১০০ মিটার দূরে পড়ে আছে তাজা বোমা। মাঠের মধ্যে প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ছিল দুটি সকেট বোমা। স্থানীয়রাই দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লালগোলা থানার পুলিশ। বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে বোমা দুটিকে নিষ্ক্রিয় করে।

মঙ্গলবার বীরভূমের নানুরের দান্যপাড়া গ্রামেও বোমা উদ্ধার হয়েছে। সকালে জনবহুল এলাকায় রাস্তার ধারে কালভার্টের নীচে ৩টি প্লাস্টিকের জারে প্রচুর বোমা দেখতে পান স্থানীয়রা। বাড়ির সামনে এভাবে বোমা মেলায় আতঙ্ক ছড়ায়। এর আগে সোমবার রাতে মালদার বৈষ্ণবনগরের দৌলতহাট গ্রামে ভুট্টা খেতের মধ্যে থেকে ২৭টি তাজা বোমা উদ্ধার হয়। টিন দিয়ে ঘেরা জায়গায় বোমা মজুত করা হয়েছিল। সকালে বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে বোমা নিষ্ক্রিয় করে। 

রাজনৈতিক তরজা

এভাবে বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ। বিরোধীরা কাঠগড়ায় তুলেছে তৃণমূলকে। মুর্শিদাবাদের কংগ্রেসের জেলা সম্পাদক জয়ন্ত দাস বলেছেন, 'রকম গোডাউন তৃণমূলের দুষ্কৃতীদের বাড়িতে। পুলিশ অভিযান চালিয়ে একটা-দুটো বোমা উদ্ধারে কী হবে। এদিকে, বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি  শাখারভ সরকার বলেছেন, 'দিদি রূপশ্রী কন্যাশ্রীর মতো বোমাশ্রী চালু করেছেন। পঞ্চায়েত নির্বাচনের মেটিরিয়ালস মাত্র।' পাল্টা রাজ্যের শাসকদলের নেতাদের বক্তব্য, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর। সেই জন্যই রাজ্যের বিভিন্ন জেলাতে ক্রমাগত চলছে অভিযান। কোথাও বোমা, অস্ত্র দুষ্কৃতীরা লুকিয়ে রাখলে তা উদ্ধার করা হচ্ছে। পাশাপাশি তাদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে ভিন রাজ্য থেকে অস্ত্র, বোমা নিয়ে ঢোকা হচ্ছে বাংলায়। 

আরও পড়ুন- বিক্ষোভ, ধরপাকড়, ফের চাকরিপ্রার্থীদের লংমার্চ ঘিরে উত্তেজনা, হাওড়ায় আটক কয়েকজন

 

সেরা শিরোনাম

অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget