এক্সপ্লোর

Suvendu Adhikari: রাহুলকে নিয়ে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক, FIR দায়ের কংগ্রেসের

Suvendu Adhikari's Comment: শুভেন্দু অধিকারীর এই মন্তব্য সামনে আসার পরই নিন্দার ঝড় উঠেছে সব মহলে। ইতিমধ্যে শিলিগুড়ি ও রায়গঞ্জ থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়ের করেছে কংগ্রেস।

কলকাতা: এবার রাহুল গাঁধীকে (Rahul Gandhi) নিয়ে কুকথা বলে বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় এফআইআর দায়েরের পাশাপাশি বিরোধী দলনেতা ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস।  

কুকথা বলে বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা: পরিষদীয় রীতিনীতি অনুযায়ী, রাজ্য়ে একজন ক্য়াবিনেট মন্ত্রীর সমান মর্যাদা তাঁর। তিনি রাজ্য়ের বিরোধী দলনেতা। বিধানসভার ভিতরে প্রধান বিরোধী দলের সর্বোচ্চ নেতা। অথচ সেই শুভেন্দু অধিকারী কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী সম্পর্কে যে বিতর্কিত-কুরুচিকর ব্য়বহার করলেন তা প্রকাশের অযোগ্য। রবিবার রাহুল গাঁধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার আগে জলপাইগুড়িতে তাঁর ছবি দেওয়া ফ্লেক্স ছিড়ে দেওয়া হয়। এ বিষয়ে প্রশ্ন করা হয় শুভেন্দু অধিকারীকে। যাঁর প্রেক্ষিতে বিরোধী দলনেতা বলেন, ‘রাহুল গাঁধী...রাহুল গাঁধী। কে হরিদাস পাল?’                        

শুভেন্দু অধিকারীর এই মন্তব্য সামনে আসার পরই নিন্দার ঝড় উঠেছে সব মহলে। ইতিমধ্যে শিলিগুড়ি ও রায়গঞ্জ থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়ের করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায় চৌধুরী বলেন, “রকে আড্ডায় চলে এই ভাষা। কুরুচিপূর্ণ। রায়গঞ্জ থানায় FIR করেছি। গোটা দেশ জুড়ে হবে। শুধু কংগ্রেসই করবে না, আমরা সাধারণ মানুষের কাছেও অভিযোগ জানাতে বলছি।’’                  

এর আগে রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে প্রবলভাবে সমালোচিত হয়েছিলেন কারামন্ত্রী অখিল গিরি। তিনি বলেছিলেন, “তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা।’’ সেইসময় তৃণমূলের বিরুদ্ধে কুকথার সংস্কৃতি রাজ্যে আমদানির অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, “এখন ওরা বড় বড় কথা বলছে। অমিত শাহকে হোদল বলেছে। …সেগুলোর লাইসেন্স আছে? এই সংস্কৃতি বাংলায় ছিল না। তৃণমূল আমদানি করেছে।’’ আর এবার সেই শুভেন্দু অধিকারীই রাহুল গাঁধী সম্পর্কে এমন মন্তব্য করলেন যা সর্বসমক্ষে প্রকাশের উপযুক্ত নয়। শুভেন্দু অধিকারী ক্ষমা না চাইলে আগামীদিনে জোরদার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Doctor's New Rule: ভিনরাজ্যের চিকিৎসকদের জন্য় নয়া নিয়ম, বাধ্যতামূলক এরাজ্যের রেজিস্ট্রেশন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget