এক্সপ্লোর

Dengue : তাপমাত্রা কমলেও আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি, আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

Dengue News Update : কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা ছিল  ওই রোগীর, খবর হাসপাতাল সূত্রের। বুধবার সন্ধেয় মৃত্যু হয় আক্রামুল মোল্লার। 

ঝিলম করঞ্জাই, কলকাতা :  রাজ্যে ডেঙ্গি ( Dengue ) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত বুধবার বিধানসভায় ( West Bengal Assembly ) ডেঙ্গি নিয়ে বিবৃতি মুখ্যমন্ত্রী বলেন, এ বছর ডেঙ্গিতে ১১ জনের মৃত্যু হয়েছে। শীতের দাপট বাড়লে ডেঙ্গির দাপট কমবে, এমন আশা ছিল চিকিৎসকদেরও। কিন্তু আবারও আতঙ্ক বাড়িয়ে রাজ্যে আরও এক ব্যক্তির ডেঙ্গিতে মৃত্যু হল। 

বেলেঘাটা আইডি-তে মৃত্যু
এরই মধ্যে বেলেঘাটা আইডি-তে মৃত্যু হল ভাঙড়ের আক্রামুল মোল্লার। তাঁর বয়স মাত্র  ৩৮। মঙ্গলবার ডেঙ্গি আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি-তে ভর্তি হন আক্রামুল। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা ছিল  ওই রোগীর, খবর হাসপাতাল সূত্রের। বুধবার সন্ধেয় মৃত্যু হয় আক্রামুল মোল্লার। 

 উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি
রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি।  সেই আঁচ গিয়ে পড়ে বিধানসভায়ও। মঙ্গলবার, বিধানসভার প্রথমার্ধ্বে ডেঙ্গি নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা।  মূলতুবি প্রস্তাব পাঠের অনুমতি দিলেও, এনিয়ে আলোচনার অনুমতি দেননি অধ্যক্ষ । এরপরই অধিবেশন কক্ষে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।  বাইরে বেরিয়ে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ। 

এরপর দিনই মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ' এর মধ্যে ৬ জন সরকারি হাসপাতালে, ৫ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, শিলিগুড়িতে সংক্রমণ বেশি। গতবছর ডেঙ্গি কম ছিল, এ বছর ডেঙ্গি বেড়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ঠান্ডা বাড়লে, ডেঙ্গি কমবে। '

সুপ্রিম কোর্টের রায় আছে, তাই ডেঙ্গি তথ্য পোর্টালে দেওয়া যাচ্ছে না। অন্যান্য রাজ্য, কেন্দ্র ও আমরাও তথ্য দিতে পারছি না। ডেঙ্গি নিয়ে বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, ডেঙ্গি রোগীর মৃত্যু নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে দেগঙ্গায়। ডেঙ্গি আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি।  সরকারি হাসপাতাল থেকে মৃত্যুর প্রকৃত কারণ গোপন করছে, তার জবাব দিতে হবে, বলে দাবি মৃতার বাড়ির লোকের। মৃত গৃহবধুর নাম শাহানারা বিবি(৩৪)। ওই গৃহবধূ দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েতের খেজুরডাঙ্গার বাসিন্দা। গত সোমবার বিশ্বনাথপুর হাসপাতালে রক্ত পরীক্ষা করে ডেঙ্গি পজেটিভ ধরা পড়ে। বিশ্বনাথপুর হাসপাতাল থেকে গৃহবধূর পরিবারকে ফোন করে ওই ভর্তি করানো হয়। বিশ্বনাথপুরে তিনদিন চিকিৎসা চলার পরে বুধবার তার অবস্থার অবনতি হলে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক।বৃহস্পতিবার ভোর রাতে ওই গৃহবধুর মৃত্যু হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget