এক্সপ্লোর

Pension News: নতুন পেনশন নীতি বাংলায়? সমস্যা মোকাবিলায় শিক্ষামন্ত্রীর আশ্বাস

West Bengal Pension Scheme: অর্থ দফতর সূত্রে খবর, গত কয়েক মাসে যাঁরা অবসর নিয়েছেন, ডিপার্টমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড, পেনশন অ্যান্ড গ্রুপ ইনস্যুরেন্সে বেশ কিছু পেনশন সংক্রান্ত ফাইলের প্রসেসিং চলছে।

কৃষ্ণেন্দু অধিকারী, সুমন ঘড়াই ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: অবসর নেওয়ার পরেও শিক্ষকদের একাংশ পেনশন পাচ্ছেন না। এই অভিযোগে সরগরম শিক্ষা মহল। কেউ কেউ অভিযোগ করছেন, কাগজপত্র জমা দেওয়ার পরেও, পেনশনের নিশ্চয়তা মিলছে না। অর্থ দফতর সূত্রে খবর, পেনশনের ফাইলের প্রসেসিং চলছে। শিক্ষামন্ত্রী অবশ্য জানিয়েছেন, সমস্যা মোকাবিলায় নতুন পেনশন নীতি আনছে সরকার।


সাধারণ মধ্যবিত্ত মানুষের অবসর জীবনের ভরসা পেনশন! সেখানেই কি এবার পড়ছে কোপ? অভিযোগ, অবসর নেওয়ার পরও শিক্ষকদের একাংশ পেনশন পাচ্ছেন না! যেমন, পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা শুভেন্দু খাটুয়া। খেজুরি বজবজিয়া ঈশ্বরচন্দ্র শিক্ষা নিকেতনের প্রাক্তন এই শিক্ষক অবসর নিয়েছেন গত মাসে। তাঁর দাবি, সমস্ত কাগজপত্র জমা দিলেও, তাঁর পেনশনের ফাইল বাতিল করা হয়েছে! 

অবসরপ্রাপ্ত শিক্ষক শুভেন্দু খাটুয়া বলেন, "ডি আই অফিস পেনশন ফাইল শিক্ষা দফতরে পাঠায়, সেই ফাইল বাতিল করে আমার কাছে পাঠায়, কাজে যোগ দেওয়ার প্রথম ২ বছর ধরে পাস গ্র্যাজুয়েট হিসেবে কাজ করেন, এরপর উচ্চশ্রেণিতে ক্লাস নেওয়ার অনুমতি, ওই ২ বছরের কথা উল্লেখ করে ফাইল বাতিল করা হয়েছে, ডেপুটি ডিরেক্টর চন্দন রুদ্রর সঙ্গে দেখা করেন, তিনিও আশ্বাস দিতে পারেননি, হাইকোর্টে যাব।"    

আরও পড়ুন, ডাক্তারদের ভোটে ধুন্ধুমার, ভুয়ো ভোটার-ছাপ্পার অভিযোগে তুলকালাম শহরে

অভিযোগ, শুভেন্দু খাটুয়ার মতোই সদ্য অবসর নেওয়া শিক্ষকদের একাংশ পেনশনের নিশ্চয়তা পাচ্ছেন না। শিক্ষা দফতর সূত্রে দাবি, "জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে ৫% পেনশনের কাগজপত্র আটকে আছে। কারণ, উপযুক্ত প্রামাণ্য তথ্য যাচাই পর্ব এখনও শেষ হয়নি। বাকি পেনশনের কাগজপত্র ডিপার্টমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড, পেনশন অ্যান্ড গ্রুপ ইনস্যুরেন্সের দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে।" 

এদিকে, অর্থ দফতর সূত্রে খবর, গত কয়েক মাসে যাঁরা অবসর নিয়েছেন, ডিপার্টমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড, পেনশন অ্যান্ড গ্রুপ ইনস্যুরেন্সে তাঁদের বেশ কিছু পেনশন সংক্রান্ত ফাইলের প্রসেসিং চলছে। সেই কাজ শেষ হয়ে অর্থ দফতরে পৌঁছলেই, ফাইল ছাড়া হবে। এদিকে এই নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছে বাম-কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "শিক্ষকদের পেনশন দিচ্ছেন না, বলছে টাকা নেই, এই শিক্ষকরা কতটা চাপে সেটা বোঝার ক্ষমতা মমতার নেই, মমতা এটাও জানে এই শিক্ষকরা তার বিরুদ্ধে গেলেও ভোটে কোনও প্রভাব পড়বে না, তাই এসব নিয়ে মাথা ঘামায় না মমতা।" 

সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ি বলেন, "মানুষের ওপর সাড়ে ৫ লক্ষ কোটি টাকার ঋণ চাপিয়েছে রাজ্য, খেলা-মেলা হচ্ছে, অথচ ডিএ, পেনশন দিতে পারে না, নাতো উন্নয়নের কাজ হচ্ছে, নাতো অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন দিতে পারছে।" বিতর্কের আবহে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। আপাতত এটাই দেখার সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন-বিভ্রাটের সমাধান কবে হয়।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget