এক্সপ্লোর

SIR in West Bengal: SIR-শোরগোলের মাঝেই আজ থেকেই রাজ্যজুড়ে শুরু BLO-দের ট্রেনিং, সুরক্ষা নিয়ে আশঙ্কায় একাধিক!

West Bengal SIR Row: সুরক্ষা নিয়ে এখনও আশঙ্কায় BLO-দের সংগঠন। নিরাপত্তা দেবে রাজ্য সরকার, সেই আশ্বাস দিয়েছেন নোডাল অফিসার

কলকাতা: SIR আবহে আজ থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে BLO-দের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ। ৪ নভেম্বর, মঙ্গলবার থেকে শুরু হবে এনুমারেশন ফর্ম প্রক্রিয়া। ওই দিন থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা। তার আগে আজ থেকে শুরু হচ্ছে তাঁদের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ।             

কলকাতার নজরুল মঞ্চ সহ ৩টি জায়গায় BLO-দের চূড়ান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে SIR আবহে লাগাতার শাসক-বিরোধীর হুমকির মুখে পড়তে হচ্ছে BLO-দের। এনুমারেশন পর্বের সময় BLO-দের কার্যত ম্যানমার্কিংয়ে রাখার জন্য বারবার দলের BLA-দের বার্তা দিতে দেখা গেছে তৃণমূলের একের পর এক নেতা ও জনপ্রতিনিধিকে।                      

এই পরিস্থিতিতে সুরক্ষা নিয়ে এখনও আশঙ্কায় BLO-দের সংগঠন। সংবেদনশীল বুথে BLO-দের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে BLO- ঐক্যমঞ্চ। নিরাপত্তা দেবে রাজ্য সরকার, সেই আশ্বাস দিয়েছেন নোডাল অফিসার। নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর। 

শাসক-বিরোধী হুমকি দিচ্ছে! আবার নির্বাচন কমিশন বলছে, নিয়ম অনুযায়ী কাজ করতেই হবে! এসবের মাঝে চিঁড়ে চ্য়াপ্টা অবস্থা BLO-দের! তাঁরা চাইছেন নিরাপত্তা। এসবের মধ্যেই আজ শুরু হচ্ছে BLO-দের প্রশিক্ষণ। 

এদিকে, SIR বিরোধিতায় সরব খোদ BLO। নদিয়ার শান্তিপুরে এক BLO-র ভূমিকায় বিতর্ক। প্রকাশ্যে SIR ও NRC-র বিরোধিতার অভিযোগ প্রসেনজিৎ সাহা নামে ওই BLO-র বিরুদ্ধে। প্রকাশ্যে SIR-বিরোধী বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগ ওই BLO-র বিরুদ্ধে। যে নিজেই SIR-এর বিরোধী, তিনি কীভাবে নিরপেক্ষভাবে কমিশনের কাজ করবেন? প্রশ্ন বিজেপির। 'আমার রাজনৈতিক মতামত এবং আমার সরকারি দায়িত্ব, সম্পূর্ণ আলাদা বিষয়', দাবি BLO প্রসেনজিৎ সাহার। 

SIR প্রক্রিয়া শুরু হতেই দিকে দিকে BLO-দের রাজনৈতিক পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন। একদিকে, হাওড়া পুরসভার একাধিক BLO-দের সক্রিয় তৃণমূল কর্মী বলে দাবি করেছে বিজেপি। একইভাবে, পূর্ব বর্ধমানের কাটোয়ায় BLO-র ভূমিকায় রয়েছেন খোদ তৃণমূলের বুথ সভাপতি বলে অভিযোগ তুলেছে বিজেপি। পূর্ব মেদিনীপুরেও বিজেপির অভিযোগ, BLO-র ভূমিকায় রয়েছেন তৃণমূলেরই সক্রিয় কর্মী। যদিও এসমস্ত অভিযোগ সটান উড়িয়েছে তৃণমূল।                                                                        

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget