এক্সপ্লোর

SSC Job Cancel : কাদের বেতন ফেরত দিতে হবে, কাদের নয়? কারা নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ হওয়া অবধি পাবেন বেতন?

নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন কারা ? বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে কী হবে?  কী জানিয়েছে সুপ্রিম কোর্ট

কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায়, পার্থ প্রতিম ঘোষ, কলকাতা : বাড়িতে ছোট্ট বাচ্চা, বয়স্ক মা-বাবা, কারও পড়াশোনা, তো কারও চিকিৎসার খরচ। আচমকা চাকরি হারিয়ে এই মানুষগুলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে! কীভাবে শোধ করবেন EMI? কীভাবে সামলাবেন ঋণের বোঝা? বুঝেই উঠতে পারছেন না তাঁরা। এরই মধ্যে আদালতের নির্দেশে, একদলকে বেতন ফেরত দিতে হবে। তারা কারা ? চাকরি হারানো প্রত্যেককে মোটেই বেতল ফেরত দিতে হবে না । দিতে হবে তাদেরই যাঁদের নাম আছে 'দাগি'দের তালিকায়। এই 'দাগি'রাই বা কারা ? 

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের রায়ের ফলে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন ২৫ হাজার ৭৫২ জন। এখন প্রশ্ন হল সুপ্রিম কোর্টের এই রায়ের পর কারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন, কারা পারবেন না? কাদের বেতন ফেরত দিতে হবে, কাদের দিতে হবে না?

কাদের বেতন ফেরত দিতে হবে?

সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রশ্নাতীত ভাবে যাঁরা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ বা ‘দাগী’ (টেন্টেড), তাঁদের চাকরি বাতিলের সঙ্গে বেতনও ফেরত দিতে হবে। যে প্রার্থীদের অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি, তাঁদের নিয়োগ বাতিল হবে। কিন্তু তাঁদের কোনও বেতন ফেরত দেওয়ার প্রয়োজন নেই।

নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন কারা ?

আদালতের বক্তব্য, যাঁরা যোগ্য বা অযোগ্য বলে চিহ্নিত নন, তাঁরা সকলেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে বয়সে ছাড়ের কথাও রায়ের প্রতিলিপিতে উল্লেখ করা হয়েছে।সর্বোচ্চ আদালতের মন্তব্য, ‘‘আমাদের মতে, এটাই ন্যায্য। এটাই হওয়া উচিত। এতে তাঁরা আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।’’ 

বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে কী হবে? 

সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাঁদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে এবং নতুন বাছাই প্রক্রিয়া এবং নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বেতন পাবেন। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে। যদি প্রয়োজন হয়, বয়স এবং অন্যান্য  ছাড় সহ।  

সুপ্রিম কোর্টের রায়ের পর, কোনও স্কুলে চাকরি গেছে ৫০ শতাংশের বেশি শিক্ষকের। কোনও স্কুলে চাকরি গেছে এক তৃতীয়াংশের বেশি শিক্ষকের। বাদ যাননি শিক্ষাকর্মীরাও। আর এই পরিস্থিতিতে যে প্রশ্নটা সবথেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, স্কুলে পড়াবেন কারা? যারা উচ্চমাধ্যমিকের খাতা দেখছিলেন, তাঁদের ক্ষেত্রেই বা কী ব্যবস্থা নেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ?

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
Weather Report : প্রচণ্ড বৃষ্টি, টানা দুর্যোগ, উৎসবের মরশুমেই ভাসবে ৩ জায়গা? কমলা সতর্কতা জারি করল IMD
প্রচণ্ড বৃষ্টি, টানা দুর্যোগ, উৎসবের মরশুমেই ভাসবে ৩ জায়গা? কমলা সতর্কতা জারি করল IMD
CPIM Bookstall: ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন, মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হল রাস্তায়
ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন, মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হল রাস্তায়
Kunal Ghosh: নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে

ভিডিও

Durga Puja 2026 | ১৮ বছরে পা, হালতু পূর্বাঞ্চল শক্তি সঙ্ঘে কী ছবি? দেখে নিন
Durga Puja 2026 | পুজোর মুডে রাজ্যের পাশাপাশি প্রবাসী বাঙালিরাও, নয়ডার বলাকা দুর্গোৎসবে কী ছবি?
Durga Puja 2026 | পুজোর থিমে উত্তম কুমার, সেজে উঠেছে লোহারুকা গ্রিন হাইটস্, রাজারহাট
Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget