এক্সপ্লোর

Kunal Ghosh : দিদির দূত কর্মসূচিতে গিয়ে ফের ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ, ফিরতে হল কর্মসূচি শেষ না করেই

TMC Didir Dut : স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে একচোট কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা যায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : পরপর দু'দিন, পূর্ব মেদিনীপুরে (Purba Medinipore) দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে দলেরই নেতার ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ। রাস্তাঘাট-সহ এলাকার উন্নয়ন না হওয়ার বিষয়ে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদকের কাছে নালিশ জানান তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। যদিও ঘটনায় দলেরই কটাক্ষের মুখে পড়েছেন বিক্ষুব্ধ তৃণমূল (TMC) নেতা। কাজ না করায় ঘাড়ধাক্কা খাচ্ছেন দিদির দূতরা, একযোগে কটাক্ষ করেছে বিজেপি (BJP) ও সিপিএম (CPM)।

টানা বিক্ষোভের মুখে

বুধবার গোবিন্দনগরে অসন্তোষের পর বৃহস্পতিবার ঘোষপুরে ক্ষোভ। বুধবারের পর বৃহস্পতিবার, দিদির দূত (Didir Dut) হিসেবে পূর্ব মেদিনীপুরে জনসংযোগে গিয়ে ফের ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। বুধবার পাঁশকুড়া পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রয়াত ওমর আলির বাড়িতে গেলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কাছে নালিশ জানান ওমরের ছেলে। আর বৃহস্পতিবার দিদির সুরক্ষাকবচ কর্মসূচি শেষ করার মুহূর্তে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি মুজিবর রহমানের ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ।

স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে একচোট কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা যায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে। পাঁশকুড়ার ঘোষপুর এলাকার তৃণমূল নেতার অভিযোগ, এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকলেও কোনও উন্নয়ন হয়নি। এর পর এলাকায় বেশ কয়েকটি কর্মসূচি থাকলেও তা অসমাপ্ত রেখেই বেরিয়ে যান কুণাল ঘোষ। তবে রাজনৈতিক তরজা নয়, পঞ্চায়েত ভোটের আগে দ্রুত এলাকার রাস্তা পাকা হোক, এমনটাই চাইছেন পাঁশকুড়ার ঘোষপুরের বাসিন্দারা।

যা নিয়ে অবশ্য খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সদস্য খোকন রুইদাস বলেছেন, 'জেল খাটা আসামি এসেছেন দূত হিসাবে। তৃণমূল কোনও কাজ করে না। তাই মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। দলের নেতারাও ক্ষোভ উগরে দিচ্ছেন।' পাশাপাশি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 'দিদির দূত নাকি দিদির ভূত। কোনও উন্নয়ন করেনি বলেই ঘাড়ধাক্কা খেতে হচ্ছে।'
'

ক্ষোভের মুখে অন্য তৃণমূল নেতারাও

জনসংযোগে গিয়ে ক্ষোভের মুখে পড়েছিলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান। সরকারি প্রকল্পের সুবিধা মিলছে না বলে অভিযোগ জানিয়ে তাঁর সামনে ক্ষোভ উগরে দেয় একটি পরিবার। এনিয়ে সুর চড়িয়েছে বিরোধীরাও। আর তৃণমূল সাংসদের বক্তব্য়, সকলে যাতে প্রকল্পের সুবিধা পায়, তা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।

আরও পড়ুন- শুভেন্দু গড়ে ফের ধাক্কা নন্দকুমার মডেলে, পটাশপুরে কৃষি সমবায় সমিতির ভোটে বাম-রাম জোটকে হারিয়ে জিতল তৃণমূল

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget