এক্সপ্লোর

Weather Update: বঙ্গের আকাশে দুর্যোগের মেঘ; কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, ভিজবে জেলাও

West Bengal Weather: সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা। এর মধ্য়ে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বিক্ষিপ্তভাবে বাড়তে পারে ঝড়বৃষ্টির পরিমাণ। অন্য়ান্য় দক্ষিণের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহের শেষেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের ৬ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: ভারী বৃষ্টির সতর্কতা তিন জেলায়। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এবং হুগলি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলার কিছু অংশে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সাত জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

  • শনিবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতে। এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে।
  • রবিবার ও সোমবারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। 

আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে; আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে। সোমবার আংশিক মেঘলা আকাশ আবহাওয়ার পরিবর্তন। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ তাপমাত্রা বাড়বে হু হু করে। সোমবার থেকে বুধবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া: 

  • শুক্রবার উত্তরবঙ্গের ছয় জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।
  • শনিবার  ও রবিবার উত্তরবঙ্গে সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উপরের দিকে তিন জেলা এবং মালদা মোট চার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
  • সোমবারে উপরের দিকের ৫ জেলায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদুসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে।

আগামী সপ্তাহের শুরু থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বুধবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

কলকাতার আবহাওয়া: সকালে পরিষ্কার আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ। ঝড়-বৃষ্টিতে রাতের তাপমাত্রা নামলো ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে নীচে দিন ও রাতের তাপমাত্রা। আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার পর্যন্ত বিকেল বা সন্ধের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে ; বাড়বে তাপমাত্রা এবং অস্বস্তি।

সেরা শিরোনাম

News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
RG Kar দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে হেফাজতে চায় ED
Mamata Banerjee: নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী
CM Suvendu Adhikari: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget