এক্সপ্লোর

Weather Today: শ্রাবণ শেষে গভীর নিম্নচাপ, বইছে দমকা হাওয়া, ভারী বৃষ্টি জেলায় জেলায়

Weather Today: দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়া বইছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শ্রাবণ (Sawan) শেষে গভীর নিম্নচাপের (Depression) প্রভাবে আজও দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি (Rain)। কলকাতায় (Kolkata) সকাল থেকে মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি। উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়া বইছে। ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, ঝাড়খণ্ড (Jharkhand) থেকে ওড়িশার (Odisha) দিকে সরে গিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে নিম্নচাপ।                         

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। এর জেরে শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।         

রাজ্যজুড়ে ঘাটতির মধ্যেই রবিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। স্বাধীনতা দিবসেও সেই বৃষ্টির রেশ একই ছিল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। তবে আজ বিকেল থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। 

আরও পড়ুন, স্বাধীনতার হীরক জয়ন্তীতে শতবর্ষের পঞ্চ সংকল্প, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই’; এক নজরে মোদির বার্তা

অগাস্টের মাঝামাঝি এসে নিম্নচাপের বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, জুন থেকে এখনও পর্যন্ত রাজ্যে বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে অগাস্টে স্বাভাবিক বৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।                                                                  

নিম্নচাপ ও ভরা কটালের জের। মুড়িগঙ্গা নদীতে জলস্ফীতি। প্লাবিত নামখানা বাজার ও নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা। গোসাবার পুঁইজালি, বিদ্যাধরী-সহ একাধিক নদীতে জলস্তর বেড়েছে। নদীবাঁধ উপছে জল ঢুকেছে কুমিরমারি, কচুখালি, বিপ্রদাসপুর, আমতলি-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায়।                                                     

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget