এক্সপ্লোর

West Bengal Weather : বৃষ্টি কমবে, দিন তিনেকেই তাপমাত্রায় লাফ ! কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

Weather Update : আগামী কয়েক দিন অবস্থান বদলের সম্ভাবনা কম। তাই আপাতত উত্তরবঙ্গে  ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : গত কয়েক সপ্তাহে অঝোরধারে বৃষ্টির (Rain) সাক্ষী থেকেছে বাংলা। উত্তরবঙ্গে প্রচল বৃষ্টির সঙ্গে সঙ্গে দক্ষিণেও চলেছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থিত। আগামী কয়েক দিন অবস্থান বদলের সম্ভাবনা কম। তাই আপাতত উত্তরবঙ্গে  ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। (Weather Update) 

উত্তরবঙ্গের আবহাওয়া                             
ধারাপাত চলবে শুধুমাত্র উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া নয়, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে পাহাড়ে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়বে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ নিচের দিকের জেলাগুলিতে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। চার-পাঁচটি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে । বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া জেলায়। সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের। তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

কলকাতার আবহাওয়া
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা বাড়তে পারে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯৩ শতাংশ। 

আরও পড়ুন :             

বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, আজ বাঁকুড়ায় প্রবল গরম না তুমুল বৃষ্টির সম্ভাবনা? 

একনজরে দেখে নেওয়া যাক আগামী ৭ দিন কলকাতায় কেমন থাকবে আবহাওয়া। 
সূত্র : city.imd.gov.in 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
28-Aug 28.0 34.0 West Bengal Weather : বৃষ্টি কমবে, দিন তিনেকেই তাপমাত্রায় লাফ ! কী জানাচ্ছে আবহাওয়া দফতর? Partly cloudy sky
29-Aug 28.0 34.0 West Bengal Weather : বৃষ্টি কমবে, দিন তিনেকেই তাপমাত্রায় লাফ ! কী জানাচ্ছে আবহাওয়া দফতর? Partly cloudy sky
30-Aug 28.0 34.0 West Bengal Weather : বৃষ্টি কমবে, দিন তিনেকেই তাপমাত্রায় লাফ ! কী জানাচ্ছে আবহাওয়া দফতর? Partly cloudy sky
31-Aug 28.0 34.0 West Bengal Weather : বৃষ্টি কমবে, দিন তিনেকেই তাপমাত্রায় লাফ ! কী জানাচ্ছে আবহাওয়া দফতর? Generally cloudy sky with Light rain
01-Sep 27.0 33.0 West Bengal Weather : বৃষ্টি কমবে, দিন তিনেকেই তাপমাত্রায় লাফ ! কী জানাচ্ছে আবহাওয়া দফতর? NA
02-Sep 27.0 32.0 West Bengal Weather : বৃষ্টি কমবে, দিন তিনেকেই তাপমাত্রায় লাফ ! কী জানাচ্ছে আবহাওয়া দফতর? Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
03-Sep 27.0 32.0 West Bengal Weather : বৃষ্টি কমবে, দিন তিনেকেই তাপমাত্রায় লাফ ! কী জানাচ্ছে আবহাওয়া দফতর? Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget