এক্সপ্লোর

Weather Update: রবির সকালে ফের হলুদ সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস এই ৭ জেলায়

West Bengal Weather Update: আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া ? জানাল আইএমডি

কলকাতা: ছুটির সকালে আকাশ নীল, তবে কি দুর্যোগ থেকে মিলেছে মুক্তি? আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া ? জানাল আইএমডি। আকাশ অপেক্ষাকৃত পরিষ্কার হলেও, রবির সকালে আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আএমডি।তবে এই মুহূর্তে কোনও সতর্কতা নেই উত্তরবঙ্গে।

আরও পড়ুন, দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে 'গণধর্ষণ'কাণ্ডে গ্রেফতার ৩, লোকেশন ট্র্যাক করে পাকড়াও করল পুলিশ

আইএমডি সূত্রে খবর, এই তালিকায় রয়েছে, কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে।   সম্প্রতি দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর ওড়িশাতে ২টি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। তার জেরেই শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল। পাশপাশি, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের আশঙ্কা ছিল। আরেকটু পিছিয়ে দেখলে, শুক্রবার প্রথমার্ধে হলুদ সতর্কতা থাকলেও, পরে কমলা সতর্কতা জারি হয় কলকাতা-সহ পাশ্ববর্তী অঞ্চলগুলিতে। প্রকৃতি যেমন সুন্দর, তেমনই যে ভয়ঙ্করও,তা স্পষ্ট বোঝা যায় উত্তরবঙ্গের এই ছবিগুলো দেখলে। 
 
উত্তরের মত ভয়ঙ্কর না হলেও বৃষ্টি কার্যত বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এই আবহে প্রশ্ন হল, কবে কমবে এই বৃষ্টি? আবহাওয়া দফতর বলছে, দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর ওড়িশাতে ২টি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। তার জেরে, উত্তরবঙ্গের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল গত শনিবার পর্যন্ত। তবে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আর নেই। অন্য়দিকে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল অবধি।  বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা,হাওড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। 

প্রাকৃতিক বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গের ভয়াবহ অবস্থা। অন্য়দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। এই আবহে প্রশ্ন, রাজ্য়ে থেকে কবে বিদায় নেবে বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর? প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু, বিপদ কি কেটেছে? বৃষ্টি কি এবার থামবে? তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়েই উত্তরবঙ্গে শুক্রবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হচ্ছে। তবে বাংলাদেশে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্য়ে মৌসুমী বায়ুর উপস্থিতি থাকায় বৃষ্টি কবে পুরোপুরি থামবে, তা এখনই বলা যাচ্ছে না। কলকাতায়  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মেঘলা থাকবে আকাশ। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রবিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget