এক্সপ্লোর

Weather Forecast: অবশেষে স্বস্তি? সপ্তাহশেষে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কোথায় কোথায় বৃষ্টি?

Rain Update: শনিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: অসহ্য গরম থেকে অবশেষে মুক্তির ইঙ্গিত। সপ্তাহের শেষে বদলে যেতে পারে আবহাওয়া। সপ্তাহান্তে রাজ্যে হাওয়া বদলের ইঙ্গিত আবহাওয়া দফতরের। শনিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি থেকে মঙ্গলবারের মধ্যে ভিজবে কলকাতাও। যদিও আজ ও কাল কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। গতকালও বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। ৬ জেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। কলকাতার তাপমাত্রা কালও ৪০ ডিগ্রির ওপরে ছিল। ঘরের পাশে সল্টলেকে পারদ ছিল ৪২ ডিগ্রির ঘরে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূম, দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় আজ চরম তাপপ্রবাহ চলবে। 

উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরেও আজ তাপ প্রবাহের সতর্কতা জারি থাকছে। শনিবার থেকে রাজ্যে পরিস্থিতি বদলাবে। বৃষ্টি কম হলেও সব জায়গাতেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। তবে বজায় থাকবে অস্বস্তি।

কলকাতায় বৃষ্টির সম্ভাবনা:
কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার-এর মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতায়। আজও তাপপ্রবাহের মতো পরিস্থিতি কলকাতাতে বজায় থাকবে। শুক্রবার বেলার দিকে অথবা শনিবার আবহাওয়ার বদল হবে। আংশিক মেঘলা আকাশ। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতাতে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টি চলবে। আজ, বৃহস্পতিবার উত্তরবঙ্গের তিন জেলা এবং দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে।

গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যানে বাঁকুড়া জেলা ৪৪ ডিগ্রি পার করে গিয়েছে। ৬ জেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। রাজ্যের ৫ জেলায় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। রাজ্যের ১৯টি জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে ছিল তাপমাত্রা। বৃহস্পতিবারও একই রকম থাকবে তাপমাত্রা থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদদের। তবে ভাল খবর এই যে, শুক্রবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে আশ্বাস আবহাওয়াবিদদের।

আজও তাপপ্রবাহ:
আজও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। সিভিয়ার হিটওয়েভ (Severe Heatwave) বা চরম তাপপ্রবাহ চলবে বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম,বীরভূমে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত  তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। সেদিন থেকেই রাজ্যে আবহাওয়া সামান্য বদলাতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এই ৮ জেলা ছাড়াও বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সোম বা মঙ্গলবার পর্যন্ত। বৃষ্টি কম হলেও বেশ কিছুটা কমে যাবে তাপমাত্রা। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তাপপ্রবাহ বা লু বইবার সম্ভাবনা সাময়িকভাবে আর থাকবে না।

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে শুক্রবার পর্যন্ত। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং বৃষ্টি চলছে। আজও বিক্ষিপ্তভাবে দার্জিলিং কালিম্পং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর উপরের দিকে জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে।

আরও পড়ুন: ৬০ পেরিয়েও দুরন্ত ফিটনেস! স্কাইডাইভিংয়ে জোড়া রেকর্ড ১০১ ষাটোর্ধ্বের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
News Live Updates: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget