এক্সপ্লোর

West Bengal Winter: ফের কনকনে ঠান্ডার পূর্বাভাস, উত্তরবঙ্গে বৃষ্টি? দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা, আবহাওয়ার খবর

West Bengal Weather Update: নতুন বছরেও শীতের কামড় রইল । ১ জানুয়ারি ঠান্ডা অনুভূত হয়েছে রাজ্যের সর্বত্র

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • গত বর্ষায় অতিবৃষ্টি হলেও, বর্তমানে বাংলায় শীতের আমেজ বজায় রয়েছে।
  • নতুন বছরেও রাজ্যের সর্বত্র অনুভূত হচ্ছে ঠান্ডা, রাতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কম।
  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, দার্জিলিংয়ের উঁচু জায়গায় তুষারপাতের আশা।
  • আগামী দুই দিনে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

কলকাতা: অতিবৃষ্টি দেখা গিয়েছিল গত বর্ষায় । মে মাস থেকে শুরু হয়ে অক্টোবর মাস পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হয়েছিল । তবে শীতও চালিয়ে ব্যাটিং করছে । টানা শীতের আমেজ মালুম হচ্ছে বাংলার সর্বত্র । ২০২৫ সালের শেষ দিন, ৩১ ডিসেম্বর ছিল মরশুমের শীতলতম দিন ।

নতুন বছরেও শীতের কামড় রইল । ১ জানুয়ারি ঠান্ডা অনুভূত হয়েছে রাজ্যের সর্বত্র । গত চব্বিশ ঘণ্টায় শুষ্ক আবহাওয়া ছিল বাংলায় । তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কম ছিল রাতে । সকালে কুয়াশা ছিল । কলকাতা বিমানবন্দরেও কুয়াশা ছিল । আগামী সাতদিনে দক্ষিণবঙ্গে এইরকমই আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ।

তবে উত্তরবঙ্গে দুই তিনদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । পর্যটকদের জন্য সুখবর । তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু জায়গায় । পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও চব্বিশ পরগনায় ঘন কুয়াশা থাকবে । বাকি জেলায় হালকা কুয়াশা থাকবে বলে পূর্বাভাস । আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ।

ন্যূনতম তাপমাত্রা আগামী দুই দিনে রাতে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে । উত্তর-পশ্চিম দিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রায় সামান্য হেরফের হবে বলে অনুমান আবহবিদদের । 

তবে শীতের আমেজ তাতে কমবে না । বরং আরও জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা । ৬-৭ জানুয়ারি থেকে ফের কমবে তাপমাত্রা । ঝঞ্ঝা কেটে গেলেই নামবে পারদ । কাল, ৩১ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্র ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস । আজ, ১ জানুয়ারি নতুন বছরের প্রথম দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস । আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস । পরশু, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস । তারপর ফের কমবে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের ।

শীতের আমেজ চেটেপুটে উপভোগ করছে বাঙালি । বছরের প্রথমদিনই সকাল থেকেই ফেস্টিভ মুডে বাংলা । কলকাতা থেকে জেলা সর্বত্র আজ উৎসবের মেজাজ । পর্যটনস্থলে পর্যটকদের ভিড় ।  ঠান্ডার দাপটে সকাল সকাল আলিপুর চিড়িয়াখানায় পর্যটকদের ভিড় । । খুশি কচি কাচারা । নিক্কো পার্কে সকাল থেকে লম্বা লাইন টিকিট কাউন্টারে ।  ভিড় সায়েন্স সিটি-সহ সমস্ত দর্শনীয় জায়গায় ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget