এক্সপ্লোর

West Midnapore: পশ্চিম মেদিনীপুরে বেলদায় ২০০ বছরের পুরনো দুর্গামন্দিরে চুরি, এলাকায় চাঞ্চল্য

West Midnapore: মন্দিরের দরজা খুলে তাঁরা দেখেন দুর্গা মায়ের মাথার মুকুট সহ একাধিক গয়না চুরি গিয়েছে। যার মূল্য কয়েক লক্ষ টাকা। একই সঙ্গে পাশের রানীপুর গ্রামে জগন্নাথ দেবের মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: ২০০ বছরের পুরনো দুর্গামন্দিরে চুরির ঘটনা ঘটল। শীত পড়তে না পড়তেই একই রাত্রে পাশাপাশি দুটি মন্দিরে চুরি হওয়ায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায়। জানা গেছে খটনগর গ্রামে প্রায় ২০০ বছরের পুরনো পঞ্চদুর্গামন্দিরে রবিবার ভোর রাতে স্থানীয় গ্রামবাসীরা দেখতে পান মন্দিরের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। মন্দিরের দরজা খুলে তাঁরা দেখেন দুর্গা মায়ের মাথার মুকুট সহ একাধিক গয়না চুরি গিয়েছে। যার মূল্য কয়েক লক্ষ টাকা। একই সঙ্গে পাশের রানীপুর গ্রামে একটি জগন্নাথ দেবের মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি প্রায় আড়াই লক্ষাধিক টাকার গহনা ও প্রণামী বাক্স খোয়া গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ এলাকার স্থানীয় ভিলেজ পুলিশ ও সিভিক পুলিশদের টহলদারী না থাকার কারণে এইভাবে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে দুটি মন্দিরে তদন্তে আসে বেলদা থানার পুলিশ। একই দিনে পরপর পাশাপাশি দুটি গ্রামে মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এদিকে, করোনা আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রাজ্যে আজ থেকে চাকা গড়াল লোকাল ট্রেনের। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য। লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করে তোলার পাশাপাশি, জোর দেওয়া হচ্ছে স্যানিটাইজেশনে। যাত্রীদের মধ্যে দূরত্ববিধি বজায় রাখতে দু’টি আসনের মধ্যে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হয়েছে। 

এছাড়া, যাত্রীদের মধ্যে সতর্কতামূলক প্রচার চালাবে রেল কর্তৃপক্ষ। থাকছে নজরদারি। সরকারি-বেসরকারি, অধিকাংশ অফিস খুলে গেলেও, লোকাল ট্রেন চালু না হওয়ায় গত ৬ মাসে হয়রানির শিকার হতে হয়েছেন যাত্রীদের একটা বড় অংশ। আজ থেকে ট্রেন চালু হওয়ার খবরে তাঁরা খুশি।

প্রায় ৬ মাস পর লোকাল ট্রেন চালানোয় গ্রিন সিগনাল দিয়েছে নবান্ন। শুক্রবার নবান্নর তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়, রাজ্য সরকারের কোভিড বিধি-নিষেধ ৩০ অক্টোবর পর্যন্ত কার্যকর রয়েছে। তারপর সেসব ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। এই নির্দেশিকাতেই বলা হয়েছে, মোট আসনের ৫০ শতাংশ অর্থাৎ অর্ধেক যাত্রী নিয়ে রাজ্যের মধ্যে ট্রেন চলাচল শুরু করা যেতে পারে।  রাজ্য সরকারের অনুরোধেই এরাজ্যে লোকাল ট্রেন বন্ধ ছিল। এবার রাজ্য গ্রিন সিগনাল দিয়ে দেওয়ায় আজ থেকেই লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়ে গেছে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় ৫ মে লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রথমে দু’সপ্তাহের জন্য লোকাল ট্রেন বন্ধ করা হয়। 

সেরা শিরোনাম

News Live: আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কী কী কারণে ফর্ম রিজেক্ট হতে পারে? জেনে নিন
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কী কী কারণে ফর্ম রিজেক্ট হতে পারে? জেনে নিন
Ritabrata Banerjee: তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত
তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত " জ্ঞানেশ কুমার আমাদের জানিয়েছেন .."
Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget