এক্সপ্লোর

Weather Update:দু মিনিটের ঝড়ে ভাঙল দুশো গাছ, যান চলাচল ব্যাহত রাজ্য সড়কে

West Bengal News: আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: মাত্র দু মিনিটের ঝড়ে (Weather Update) লন্ডভন্ড গোটা এলাকা। আর তাতেই ভেঙে পড়ল ২০০-র বেশি গাছ। যার জেরে যান চলাচল ব্যাহত হয় পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) বেলদা কাঁথি রাজ্য সড়কে। 

ঝড়ে ভাঙল দুশো গাছ: এদিন সকাল থেকে শুরু হয় বৃষ্টি সঙ্গে হয় ঝড়ও। আর মাত্র দু মিনিটে ঝড়ে পড়ে ২০০-র বেশি গাছ। যার জেরে পশ্চিম মেদিনীপুরে বেলদা থানার ঠাকুরচক থেকে পাঁচ কিলোমিটার খাকুড়দা পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। দুই দিকে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যায় বাস থেকে লরি। ঘটনাস্থলে প্রথমে স্থানীয়রা গাছ সরানোর কাজে হাত লাগান। ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ।তাঁরাও গাছ সরানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে গাছ কাটার মেশিন ও জেসিবি মেশিন কাজে লাগানো হয়। গাছগুলি সরিয়ে রাজ্য সড়কে যান চলাচলের স্বাভাবিক করা হয়। 

স্থানীয় বাসিন্দা স্বপন দাস জানান, "সকালে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকে। কালবৈশাখীর মতো অবস্থা হয়। এর ফলে রাস্তার দু'পাশে গাছ ভেঙে পড়ে। স্থানীয়রা রাস্তা গাছ সরানোর কাজে হাত লাগাই। মেশিন এনে  প্রশাসনও সাহায্য করে।'' এদিন গাছ পড়ার ফলে বেশ কিছু আটকে ছিল গাড়ি। এক গাড়ি চালক অমৃত বেরা বলেন, "হঠাৎই দুই থেকে তিন মিনিটের ঝড় ৫ কিলোমিটার রাস্তা পর্যন্ত গাছ পড়ে যায়। বাজারে সবজি নিয়ে যাচ্ছিলাম, তাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়।''

কাল শেষ দফায় রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রে ভোট। সপ্তম দফার ভোটের দিনই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা ভোটগণনার দিনও। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি এবং কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই চারদিন। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: শেষ দফার ভোটে আরও কড়াকড়ি, নজরদারি জোরদার করল কমিশন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget