এক্সপ্লোর

Job Seekers Agitation: কবে মিলবে হকের চাকরি? ফের একজোট হয়ে রাস্তায় চাকরিপ্রার্থীরা

Kolkata News: কারও মুখে নিয়োগের দাবিতে স্লোগান। কেউ আবার সদ্য প্রয়াত বাবার ছবি বুকে করেই বেরিয়েছেন আন্দোলনে।

কলকাতা: চাকরির দাবিতে একজোট হয়ে একমাসের ব্যবধানে ফের রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা (Job Seekers Agitation)। শিয়ালদা (Sealdah), হাওড়া (Howrah), কলেজ স্কোয়ার (College Square) থেকে চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠনের মিছিল গেল ধর্মতলায়। তবে চাকরির প্যানেলে যাঁদের নাম রয়েছে, তাঁরা এদিনের কর্মসূচিতে অংশ নেননি।                                                                                                                                                                      

ফের রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা: কারও মুখে নিয়োগের দাবিতে স্লোগান। কেউ আবার সদ্য প্রয়াত বাবার ছবি বুকে করেই বেরিয়েছেন আন্দোলনে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে কোথাও আবার তাঁর মতো সেজেই পথে নামলেন চাকরিপ্রার্থী। চাকরির দাবিতে একজোট হয়ে বুধবার রাস্তায় মহানগরের রাজপথে নামল ২০১৪ সালের প্রাথমিক, SSC গ্রুপ C, গ্রুপ D, SLST-সহ চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন। দক্ষিণ ২৪ পরগনার, ২০০৯ সালের প্রাথমিকের যে চাকরিপ্রার্থীদের নাম প্য়ানেলে ছিল না, তাঁরাও অংশ নেন এই কর্মসূচিতে। হাওড়া, কলেজ স্কোয়ার, শিয়ালদা, ৩ জায়গা থেকে মিছিল শুরু হলেও অভিমুখ ছিল একটাই, রানি রাসমণি অ্যাভিনিউয়ের সভামঞ্চ।

দিনের পর দিন বসে থেকেছেন খোলা আকাশের নিচে। দাবি থেকে অনুরোধ-উপরোধেও মেলেনি হকের চাকরি। এবার নিয়োগের দাবিতে শহরের রাজপথে হাঁটলেন আন্দোলনকারীরা। মিছিলের জেরে দিনের ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজে প্রায় একঘণ্টা শ্লথ হয়ে যায় শহরের গাড়ির গতি। হাওড়া ব্রিজে তৈরি হয় ব্যাপক যানজট। মিছিল শেষে রানি রাসমনিতে সভায় যোগ দেন আন্দোলনকারীরা। চাকরিপ্রার্থীদের সমর্থনে সভায় যোগ দেন শিক্ষাবিদ মীরতুন নাহার, চাকরিপ্রার্থীদের আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিও। এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর, হাইকোর্টের সম্মতিতে কলকাতায় মহামিছিল করে চাকরিপ্রার্থীদের ৯টি সংগঠনের জোট। এক মাস পর ফের পথে নামলেন চাকরিপ্রার্থীরা। হকের চাকরি পাওয়ার জন্য আর কত অপেক্ষা? আকুল প্রশ্ন চাকরিপ্রার্থীদের।                                                                                         

আরও পড়ুন: Bankura:'আপনাদের জিতিয়েছি, চাইলে হারিয়েও দিতে পারি,' দলীয় কর্মীদের ক্ষোভের মুখে জয়প্রকাশ

সেরা শিরোনাম

পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget