এক্সপ্লোর

Konnagar News: ৫ বছরের সন্তানের সামনে স্ত্রীকে গুলি করে খুন, অভিযুক্ত যুবক

Youth arrested for wife murder: স্ত্রীকে সন্তানের সামনে গুলি করে মারার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। বুধবার ঘটনাটি ঘটেছে হুগলি জেলার কোন্নগরে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, কোন্নগর: পাঁচ বছরের সন্তানের সামনে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে! অভিযুক্ত প্রসেনজিৎ বারুইকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে অস্ত্রও। মৃত মহিলার নাম মৈত্রী বারুই(২২)। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগর (Konnagar) কানাইপুর মাতৃ মন্দির এলাকায়।

আরও পড়ুন: Coochbehar Medical College: কোচবিহার মেডিক্যালে 'থ্রেট কালচার', খোদ BMOH-কেই 'No Entry' ! নিষেধাজ্ঞা আরও এক চিকিৎসককে

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,পেশায় রাজমিস্ত্রি প্রসেনজিৎ পরিবারের সদস্যদের সঙ্গে ঘরেই ছিল। হঠাৎই গুলি চলার শব্দ হয়। পাশের ঘরে থাকা প্রসেনজিতের বাবা পরিমলবাবু ঘর থেকে বেরিয়ে ছেলের ঘরে গিয়ে দেখেন বৌমার গলার কাছ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে বৌমা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কোন্নগর কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কানাইপুর ফাঁড়ির পুলিশ আগ্নেয়াস্ত্র সমেত মৃতার স্বামীকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: RG Kar Protest: মেয়র সভা করার অনুমতি দিলেও রাতারাতি বদলে গেল সিদ্ধান্ত? তোপ জুনিয়র চিকিৎসকদের

পরিমল বারুই জানান,তখন ছেলে, বৌমা ও নাতি ঘরে ছিল। পটকা ফাটার মত শব্দ হয়। প্রথমে ভাবি পটকা ফাটছে। পরে ছেলের ঘরে গিয়ে দেখি এই কাণ্ড। নাতির সামনেই এই ঘটনা ঘটেছে। ছেলে ও বৌমার মধ্যে খুব মিল ছিল। কোনও অশান্তি ছিল না। আগ্নেয়াস্ত্র ছেলে কোথায় পেলো? এই প্রশ্নের জবাবে বৃদ্ধ বলেন,সেটা জানি না। কাদের সঙ্গে মিশত বলতে পারব না। ছেলে বলল, বন্দুক দেখতে গিয়ে গুলি বেরিয়ে গেছে।

আরও পড়ুন: Siliguri News: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম, নাবালিকাকে অপহরণের অভিযোগে ধৃত মা ও ছেলে

সূত্রের খবর, আধুনিক অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। অভিযুক্ত পুলিশের কাছে দাবি করেছে পুকুরে কুড়িয়ে পেয়েছে অস্ত্রটি।

চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান,খুনের অভিযোগ দায়ের করা হবে। মৃতদেহের ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হবে। অভিযুক্তের দাবি খতিয়ে দেখা হবে। অত্যাধুনিক অস্ত্র পুকুর থেকে পেলে সেটা লোডেড থাকা সম্ভব না,যদি পেয়েও থাকে পুলিশকে জানায়নি কেন? সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: East Medinipur News: পটাশপুরে চোর সন্দেহে গৃহবধূকে বিবস্ত্র করে গণপিটুনির অভিযোগে গ্রেফতার মহিলা সহ ৩

সেরা শিরোনাম

West Bengal News Live : 'নাস্তিক কমিউনিস্ট ও জামাত তৃণমূলকে দূরে রাখার কাজ করব', ছট পুজোর অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
'নাস্তিক কমিউনিস্ট ও জামাত তৃণমূলকে দূরে রাখার কাজ করব', ছট পুজোর অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
West Bardhaman News | লাউদোহায় জমি বিবাদ ঘিরে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ২ বিজেপি কর্মী
TMC News: চন্ডীপুরে মমতা তৃণমূলের পার্টি অফিসে হামলা, ভাঙচুরের পরে দখলেরও অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget