এক্সপ্লোর

CTET 2024: কেন্দ্রীয় টেটের ফলাফল প্রকাশ্যে, স্কোরকার্ডে নিজের র‍্যাঙ্ক দেখবেন কীভাবে ?

Central Teacher Eligibility Test: সিবিএসই সিটেট পরীক্ষা এই বছর প্রথম হয়েছে ৭ জুলাই তারিখে। এটাই এই বছরের প্রথম সার্কলের পরীক্ষা। সারা দেশের মোট ১৩৬টি শহরে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে হয়েছে এই পরীক্ষা।

CBSE TET Result 2024: জুলাইয়ের ৭ তারিখেই আয়োজিত হয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে শিক্ষক নিয়োগ পরীক্ষা যাকে সংক্ষেপে বলা হয় সিটেট। এবার অগাস্ট মাস পড়তেই এই সি-টেটের (CTET 2024 Result) ফলাফল প্রকাশ্যে এসেছে। ফলে এতদিন ধরে যারা এই ফলাফলের আশায় ছিলেন, তাদের সেই অপেক্ষার অবসান হল। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই পরীক্ষা দিয়েছিলেন তারা সিটেটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্কোরকার্ড (CTET 2024) দেখতে পারবেন এবং র‍্যাঙ্কও দেখে নিতে পারবেন। এর জন্য তাদের যেতে হবে ctet.nic.in ওয়েবসাইটে।

কীভাবে দেখবেন নিজের ফলাফল

  • CBSE CTET পরীক্ষার ফলাফল ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে সিটেটের অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in-এর হোমপেজে।
  • সেখানে দেখা যাবে Latest News বলে একটা ট্যাব ব্লিঙ্ক করছে। সেখানে ক্লিক করলে নতুন পাতা খুলে যাবে।
  • এখানেই সিটেট জুলাই ২০২৪ পরীক্ষার ফলাফলের নতুন ট্যাব দেখা যাবে।
  • এই ট্যাবে ক্লিক করে নিজের লগ ইন তথ্য, ক্যাপচা কোড দিয়ে 'সাবমিট' বাটনে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠবে ফলাফল।
  • এই ফলাফল যাচাই করে নিতে হবে প্রথমে, তারপর তা ডাউনলোড করতে হবে।
  • নিজের পরবর্তী কাজের জন্য এই স্কোরকার্ডের একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

পরীক্ষা হয়েছে এই দিনে

সিবিএসই সিটেট পরীক্ষা এই বছর প্রথম হয়েছে ৭ জুলাই তারিখে। এটাই এই বছরের প্রথম সার্কলের পরীক্ষা। সারা দেশের মোট ১৩৬টি শহরে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে হয়েছে এই সিটেট পরীক্ষা। দুটি শিফটে আয়োজিত হয়েছিল এই সিটেট জুলাই ২০২৪। যে সমস্ত পরীক্ষার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মার্কশিট ও পাস সার্টিফিকেট ডিজিলকার থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

কতদিন বৈধ এই ফলাফল

কোনও পরীক্ষার্থী যদি একবার এই সিটেট পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে তাঁর ফলাফলের বৈধতা থাকবে আজীবন। এই শংসাপত্রের ভিত্তিতে আপনি সারা জীবনে যে কোনও সময় চাকরি পেতে পারেন। যে কোনও সময় আপনি চাকরির আবেদন করতে পারেন এবং সেখানে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন।

এর আগে ২৪ জুলাই সিবিএসই সিটেটের অস্থায়ী আন্সার কী প্রকাশ করেছিল। তারপর এর চ্যালেঞ্জ জানানোর দিন বাড়িয়ে ঘোষণা করা হয়েছিল ২৭ জুলাই। তারপর চূড়ান্ত আন্সার কী প্রকাশ পায় ২৭ জুলাই এবং গতকাল রাতে প্রকাশ পায় এর ফলাফল।

আরও পড়ুন: WBCS Success Story: প্রস্তুতির পথে কোন দিকে নজর দিলেই সাফল্য অবধারিত ? পরামর্শ দিলেন WBCS অফিসার ঈপ্সিতা

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ

ভিডিও

Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget