এক্সপ্লোর

NEET Success Story:মেয়ের সঙ্গে 'নিট' পাশ নিউরোসার্জেন বাবার, সাফল্যের দুরন্ত কাহিনি উত্তরপ্রদেশের বাবা-মেয়ের

Father Daughter Duo Cleared NEET:'নিট' পরীক্ষার প্রস্তুতির জন্য মেয়েকে মানসিক ভাবে চাঙ্গা করতে তাঁরই সঙ্গে প্রস্তুতি নিয়েছিলেন বাবা। ফল? বাবা-মেয়ে দু'জনে এক সঙ্গে 'নিট' পাশ করেছেন।

নয়াদিল্লি: 'নিট' পরীক্ষার প্রস্তুতির জন্য মেয়েকে মানসিক ভাবে চাঙ্গা করতে তাঁরই সঙ্গে প্রস্তুতি নিয়েছিলেন বাবা। ফল? বাবা-মেয়ে দু'জনে এক সঙ্গে 'নিট' পাশ করেছেন। তবে সাফল্যের এই দুরন্ত কাহিনিতে রয়েছে একটি 'ট্যুইস্ট'। কী সেটি? 

বাবা-মেয়ের সাফল্য...
পেশায় নিউরোসার্জন প্রকাশ খৈতান ডাক্তার হিসেবে অত্যন্ত সফল। দিনভর ভীষণ ব্যস্ত থাকেন। তা বলে মেয়ের দিকে খেয়াল নেই, তা নয়। ১৮ বছরের মিতালী ডাক্তার হতে চান। সেই মতো নিট পরীক্ষার প্রস্তুতি নিতে হত তাঁকে। ঠিকঠাকই চলছিল প্রস্তুতি। বাধ সাধল কোভিড অতিমারি। প্রকাশের কথায়, 'কোভিড ১০-এর পর থেকে লেখাপড়ায় উৎসাহ হারিয়ে ফেলছিল আমার মেয়ে। রাজস্থানের কোটায় কোচিং ইনস্টিটিউটে ওকে ভর্তি করে দিয়েছিলাম। কিন্তু ও কোনও কারণে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি। বাড়ি ফিরে আসে।' এদিকে জাতীয় স্তরে এমবিবিএসের সিট পেতে হলে কতটা প্রতিযোগিতা করতে হয়, সেটা ভালো মতোই বুঝতে পেরেছিলেন অভিজ্ঞ চিকিৎসক। তাই মেয়েকে উৎসাহ দিতে নতুন পন্থা খুঁজে বের করেন। কী সেই পন্থা? মেয়ের পাশাপাশি নিজেও নিট পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন প্রকাশ। তুমুল ব্যস্ততার ডাক্তারি জীবনের মধ্যে সময় বের করেই লেখাপড়া করেন। মেয়ে যাতে বাবাকে দেখে পড়াশোনা করতে উৎসাহ পায়, সে জন্যই এত চাপ নিয়ে সবটা করেন নিউরোসার্জেন। পোড়খাওয়া ডাক্তারের কথায়, ' মেডিক্যালে পড়াশোনা করব বলে ১৯৯২ সালে সিপিএমটির প্রস্তুতি নিয়েছিলাম। তার প্রায় ৩০ বছর পর সেই একই জিনিস নিয়ে চর্চা করলাম।' লক্ষ্য একটাই। মেয়েকে পরীক্ষায় সাফল্য পেতে কঠোর পরিশ্রমের জন্য উৎসাহ জুগিয়ে যাওয়া। সে জন্য নিজের তুমুল ব্য়স্ততার মধ্যেও লেখাপড়ার সময় বের করে নিয়েছিলেন তিনি। 


এর পর...
গত জুন মাসে যখন ২০২৩ সালের নিট পরীক্ষার ফলাফল ঘোষণা হয়, তাতে দেখা যায় মিতালী বাবার থেকেও বেশি নম্বর পেয়েছেন। তাতে গর্বে বুক চওড়া হয়ে গিয়েছে প্রকাশ খৈতানের। মিতালী যেখানে ৯০ পার্সেনটাইলের উপর পেয়েছিলেন, সেখানে নিউরোসার্জেন হয়েও প্রকাশ খৈতান পান ৮৯ পার্সেনটাইল। ৮ বছরের শিশুর উপর ৮ ঘণ্টা টানা সার্জারি করে ২৯৬টি সিস্ট বের করার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে এই চিকিৎসকের। প্রয়াগরাজে রীতিমতো জনপ্রিয় ডাক্তার খৈতান। কিন্তু মেয়ের সাফল্যের সামনে এখন সে সবই কিছুটা হলেও ফিকে লাগছে বাবার।

আরও পড়ুন:পৃথিবীর গায়ে 'কালো ছোপ'! 'অভূতপূর্ব' এক দৃশ্য ধরা পড়ল নাসার ক্যামেরায়

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget