এক্সপ্লোর

IBPS Calendar 2024: ব্যাঙ্কের চাকরির পরীক্ষা দেবেন ? ক্লার্ক, পিও- এবছর কোন পরীক্ষা, কবে হবে ?

IBPS Exam Date: অফিস অ্যাসিস্ট্যান্ট, স্কেল ১, স্কেল ২ বা স্কেল ৩ গ্রেডের অফিসার পদের জন্য নিয়োগের পরীক্ষার সারা বছরের ক্যালেন্ডার প্রকাশ করল IBPS। একঝলকে দেখে নিন।

Bank Exam: IBPS অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন সংস্থার পক্ষ থেকে বছরের শুরুতেই জানানো হল বছর জুড়ে ব্যাঙ্কের কোন কোন পরীক্ষা, কবে হবে। ইতিমধ্যেই ২০২৩ সালের অক্টোবর মাসে IBPS-এর PO Mains পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ পেয়েছিল। এবার জানা গেল সেই পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ। অফিস অ্যাসিস্ট্যান্ট, স্কেল ১, স্কেল ২ বা স্কেল ৩ গ্রেডের অফিসার পদের জন্য নিয়োগের পরীক্ষার সারা বছরের ক্যালেন্ডার প্রকাশ করল IBPS। দেখে নিন, আপনি যে পদের জন্য আবেদন করেছেন বা করতে চান, সেই পদের পরীক্ষা ঠিক কবে, কোথায় হতে চলেছে।

কবে, কোন পরীক্ষা

  • এই ক্যালেন্ডার অনুযায়ী IBPS RRB অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল ১ পদের জন্য পরীক্ষা হবে ২০২৪ সালের অগস্ট মাসে।
  • অন্যদিকে এই দুই পদের মধ্যে অফিস অ্যাসিস্ট্যান্ট-এর জন্য মেনস পরীক্ষা হবে ২৯ সেপ্টেম্বর, অফিসার স্কেল ১-এর মেনস পরীক্ষা হবে ৬ অক্টোবর।
  • RRB Officer Scale II এবং III-এর একটিই পরীক্ষা, আয়োজিত হবে ২৯ সেপ্টেম্বর। এই পদগুলিতে নির্বাচিত হলে মূলত পরীক্ষার্থীরা গ্রামীণ আঞ্চলিক ব্যাঙ্কে নিয়োগ পাবেন।
  • IBPS Clerk প্রিলিম পরীক্ষা হতে চলেছে ২০২৪ সালের ২৪-৩১ অগস্টের মধ্যে। কিন্তু এর মেনস পরীক্ষা হবে ১৩ অক্টোবর।
  • প্রবেশনারি অফিসার বা পিও পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষা আয়োজিত হবে এবছর ১৯ ও ২০ অক্টোবর, মেনস পরীক্ষা হবে ৩০ নভেম্বর।
  • সবশেষে স্পেশালিস্ট অফিসার প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে ৯ নভেম্বর এবং এই পদের জন্যেই মেনস পরীক্ষা হবে ১৪ ডিসেম্বর।

আইবিপিএস ক্যালেন্ডার ২০২৪

পরীক্ষা প্রিলিমস মেনস
RRB Office Assistants অগস্ট ৩, ৪, ১০, ১৭, ১৮ অক্টোবর ৬
RRB Officer Scale I অগস্ট ৩, ৪, ১০, ১৭, ১৮ সেপ্টেম্বর ২৯
RRB Officers Scale II & III সেপ্টেম্বর ২৯ (একটিই পরীক্ষা) -
IBPS Clerk অগস্ট ২৪, ২৫, ৩১ অক্টোবর ১৩
IBPS PO অক্টোবর ১৯, ২০ নভেম্বর ৩০
IBPS SO নভেম্বর ৯ ডিসেম্বর ১৪

IBPS-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পরীক্ষাসূচি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এর জন্য তাঁদের ibps.in-এ লগ ইন করতে হবে। ২০২৪ সালে IBPS-এর প্রথম পরীক্ষা শুরু হবে ৩ অগস্ট থেকে। তারপর থেকে এই সূচি মেনেই পরপর পরীক্ষা হবে। 

আরও পড়ুন: IAS success story: প্রেমে পড়লেও পড়াশোনাই প্রথম ‘চয়েস’! শ্রদ্ধার কেরিয়ারে গোড়া থেকেই চমক

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget