এক্সপ্লোর

Jobs And Recruitments: দশম শ্রেণি উত্তীর্ণ হলেই ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টারে চাকরির সুযোগ, শূন্যপদ কত?

ISRO VSSC Recruitment 2023: ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টারে নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ হবে, কত শূন্যপদ রয়েছে, জেনে নেওয়া যাক।

Jobs And Recruitments: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (Indian Space Research Organization) অর্থাৎ ইসরোর (ISRO) বিক্রম সারাভাই স্পেস সেন্টারে (Vikram Sarabhai Space Center) রয়েছে চাকরির সুযোগ। লাইট ভেহিকেল ড্রাইভার-এ (Light Vehicle Driver) এবং হেভি ভেহিকেল ড্রাইভার-এ (Heavy Vehicle Driver) এই দুই পদে নিয়োগের কথা জানিয়েছে ইসরো। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৩ নভেম্বর অর্থাৎ আজ। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। 

কোথায় কত শূন্যপদ, জেনে নিন

মোট ১৮টি শূন্যপদ রয়েছে। লাইট ভেহিকেল ড্রাইভার-এ এবং হেভি ভেহিকেল ড্রাইভার-এ, এই দুই পদের প্রতিটির জন্য ৯টি করে শূন্যপদ রয়েছে। 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কী হওয়া প্রয়োজন
 
লাইট ভেহিকেল ড্রাইভার এ - এই পদে নিয়োগের জন্য আবেদনকারীদের SSLC/SSC/Matric কিংবা দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আবেদনকারীদের কাছে বৈধ লাইট ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এর পাশাপাশি এই কাজ করার নূন্যতম তিন বছরের অভিজ্ঞতাও থাকা প্রয়োজন। 

হেভি ভেহিকেল ড্রাইভার বি - এই পদে নিয়োগের জন্য আবেদনকারীদের SSLC/SSC/Matric কিংবা দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আবেদনকারীদের কাছে থাকতে হবে বৈধ হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স। এর পাশাপাশি থাকতে হবে একটি বৈধ পাবলিক সার্ভিস ব্যাজ। 

অন্যদিকে রেল বিকাশ নিগমে রয়েছে চাকরির সুযোগ

রেল বিকাশ নিগম লিমিটেড ম্যানেজারের পদে নিয়োগ করতে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। rvnl.org এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানানো যাবে। মোট ৫০টি শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ- এই দুই পদ্ধতিতে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। যাঁরা এই চাকরির জন্য নির্বাচিত হবেন তাঁদের ৩ লক্ষ টাকার বন্ড দিয়ে চাকরিতে যুক্ত হতে হবে। শর্ত থাকবে যে অন্তত তিনবছর এই সংস্থায় তাঁদের চাকরি করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ রাউন্ডে ডাক পাবেন প্রার্থীরা। তারপর সেই অংশে পাশ করলে চূড়ান্ত পর্যায়ের নির্বাচন হবে। ভারতের যেকোনও জায়গায় পোস্টিং হতে পারে নির্বাচিত প্রার্থীদের।

আরও পড়ুন- অ্যাসিসট্যান্ট ডিরেক্টর এবং আরও ২ পদে নিয়োগ করতে চলেছে ইউপিএসসি, কবে পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে?

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget