এক্সপ্লোর

JEE Main 2021 Topper: হার না মানা লড়াই, দ্বিতীয়বারে জয়েন্টে ১০০ পার্সেন্টাইল স্কোর দিল্লির ছাত্রীর

চলতি বছর ফেব্রুয়ারি মাসে পরীক্ষায় বসেন কাব্য। কিন্তু সেই পরীক্ষায় আশানুরূপ ফল হয়নি। তাই মার্চ মাসের সেশনে ফের পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন ওই ছাত্রী।

নয়াদিল্লি: ঝুলিতে ছিল ৯৯.৯৭ পার্সেন্টাইল। কিন্তু তাতে সন্তুষ্ট নয়। ইচ্ছা ছিল অন্তত ৯৯.৯৮ পার্সেন্টাইল স্কোর করার। আর তাই দ্বিতীয়বার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন বছর ১৭-র ছাত্রী। সবাইকে চমকে দিয়ে জয়েন্ট এন্ট্রান্সে ৩০০-র মধ্যে ৩০০ নম্বরই পান দিল্লির ছাত্রী কাব্য চোপড়া। রেকর্ড গড়ে ঝুলিতে এবার ১০০ পার্সেন্টাইল।

চলতি বছর ফেব্রুয়ারি মাসে পরীক্ষায় বসেন কাব্য। কিন্তু সেই পরীক্ষায় আশানুরূপ ফল হয়নি। তাই মার্চ মাসের সেশনে ফের পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন ওই ছাত্রী। আর এই সিদ্ধান্তে নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলেছেন কাব্য। দিল্লির বসন্ত কুঞ্জে দিল্লি পাবলিক স্কুলে পড়েন ওই ছাত্রী। বরাবরই অত্যন্ত মেধাবী তিনি। নবম শ্রেণি থেকেই রিজিওনাল ম্যাথামেটিকাল অলিম্পিয়াড সফল ভাবে উত্তীর্ণ হচ্ছেন তিনি।

কাব্যর বাবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। তাঁর মা অঙ্কের শিক্ষিকা। ভাই নবম শ্রেণির ছাত্র। রিজিওনাল ম্যাথামেটিকাল অলিম্পিয়াড ছাড়াও একাধিক প্রতিযোগিতা মূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। কাব্যর স্বপ্ন তিনিও বাবার মতো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হবেন। তাঁর মতে অঙ্কের জ্ঞান দিয়েই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব।

নিজের স্বপ্ন পূরণ করতে কোনও খামতি রাখেননি কাব্য। দিনে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা পড়তেন তিনি। এনসিইআরটি-র বই এবং পুরনো প্রশ্নপত্রের উপর নির্ভর করেই লেখাপড়া করেছেন তিনি। বাবার মতো ইঞ্জিনিয়ার হতে কোটায় পড়তে যান তিনি। কোটার অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউটে লেখাপড়া করতেন তিনি। এরপর জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইআইটি বম্বেতে লেখাপড়া করতে চান তিনি। 

কাব্য জানিয়েছেন বরাবরাই সঙ্গে ছিল পরিবারের সমর্থন। তাই এই লড়াই এত সহজ হয়েছে। তিনি বলেন, আমাকে এবং আমার ভাইয়ের মধ্যে কখনও  কোনও বৈষম্য আনেনি বাবা মা। আমি একজন কন্যা সন্তান হিসেবে খুব খুশি। আমাদের দেশে অনেক মেয়ে আছে যারা স্কুলে যাওয়ার সুযোগ পর্যন্ত পাননা। সেই দিক থেকে দেখতে গেলে আমি খুব ভাগ্যবতী।

জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় ৬ লক্ষের বেশি পরীক্ষার্থী নাম নথীভুক্ত করেন। মার্চের মাসের পরীক্ষায় কাব্য ছাড়াও ১২ জন পরীক্ষার্থী  ১০০ পার্সেন্টাইল পেয়েছেন। আগামী মে মাসে সারা ভারতের র‌্যাঙ্ক প্রকাশ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget