এক্সপ্লোর

JEE Main Result 2024: জয়েন্টে বাংলার সেরা ঋতম, শীর্ষে তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ভূমিকাও

JEE Main Result 2024 Bengal Result: জয়েন্টে প্রথম একশোজনের মধ্যে বাংলা থেকে মাত্র একজন রয়েছেন। এছাড়াও, সেরা স্থান অর্জন করেছেন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ভূমিকা।

JEE Main Result 2024 Bengal Result: অবশেষে প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। এপ্রিল সেশনের ফল প্রকাশ  করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। জয়েন্ট এন্ট্রান্সের মেইন ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়েছে। চলতি বছর ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ স্কোর প্রকাশ করেছে। এই স্কোর পার্সেন্টাইলে প্রকাশ করা হয়ে থাকে। প্রথম ১০০ জনের মধ্যে ৫৬ জনই পেয়েছে ১০০ পার্সেন্টাইল। তবে জয়েন্টের তালিকায় মেধাবীদের বেশিরভাগই বাংলার বাইরের। বাংলার মধ্যে একজন শুধু স্থান করে নিয়েছে প্রথম ১০০-র মেধাতালিকায়। তিনি ঋতম বন্দ্যোপাধ্যায়। তাঁর এনটিএ স্কোর অর্থাৎ পার্সেন্টাইল ৯৯.৯৯৭২০৯১।

বাংলা থেকে সেরা স্থানে তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী

২০২৪ সালে দু’টি সেশনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়। প্রথমে ফেব্রুয়ারি মাসে ও পরে এপ্রিল মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই পরীক্ষার জন্য মোট নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১,৭৯,৫৬৯ জন। এদের মধ্যে পরীক্ষা দিতে বসেছে ১০,৬৭,৯৫৯ জন। অনেকে দুটো সেশনের পরীক্ষাই দিয়েছেন। তাদের ক্ষেত্রে যে সেশনের পরীক্ষায় বেশি নম্বর আসবে, সেটিকেই ধরা হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এছাড়া, চলতি বছর জয়েন্ট মেন পরীক্ষা দিয়েছেন মোট আটজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী। বাংলা থেকে ভূমিকা সাহা তৃতীয় লিঙ্গ পরীক্ষার্থী হিসেবে এই পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করেছেন। জয়েন্টের মূল ওয়েবসাইটে তার কথাও উল্লেখ করা হয়েছে। 

প্রকাশিত জয়েন্ট অ্যাডভান্স পরীক্ষার কাট অফ

জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডভান্স পরীক্ষার কাট অফও একই সঙ্গে প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষা দিতে হলে মেন পরীক্ষায় একটি নির্দিষ্ট নম্বর পেয়ে পাশ করতে হবে পরীক্ষার্থীদের। সেই নম্বরটিই হল কাট অফ।

জয়েন্টের সেরা-রা

জয়েন্টে প্রথম স্থান অধিকার করেছেন মহারাষ্ট্রের গজ়ারে নীলকৃষ্ণ নির্মলকুমার। দ্বিতীয় হয়েছেন মহারাষ্ট্রেরই দক্ষেশ সঞ্জয় মিশ্র। এর পর তৃতীয় স্থান অর্জন করেছেন হরিয়ানার আরভ ভাট। ৫৬ জন ১০০ পার্সেন্টাইল পেলেও সবচেয়ে বেশি ১০০ পার্সেন্টাইল পেয়েছেন তেলেঙ্গানার পড়ুয়ারা। ওই রাজ্যের ১৫ জন পড়ুয়া এই পার্সেন্টাইল পান। কিন্তু মহারাষ্ট্র থেকে মাত্র ৭ জন পেয়েছেন ১০০ পার্সেন্টাইল। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ থেকেও মাত্র ৭ জন এই পার্সেন্টাইল পেয়েছেন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  JEE Main Result 2024: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আজই হতে পারে ফলপ্রকাশ, কোথায়, কীভাবে দেখা যাবে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
Success Story: বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা
বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget