এক্সপ্লোর

Job News: পূর্ব রেলে চাকরির সুযোগ, রেজিস্ট্রেশন শুরু কবে? কোন কোন পদে নিয়োগ

Jobs And Recruitments: লিখিত পরীক্ষা নেওয়া হবে আবেদনকারীদের। এখানে ৪০ নম্বরের অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। এর পাশাপাশি ২০ নম্বরের একটি essay type প্রশ্ন থাকবে। মোট ৬০ মিনিটের লিখিত পরীক্ষা হবে। 

Job News: ইস্টার্ন রেলওয়েতে নিয়োগ হতে চলেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল জানিয়েছে লেভেল ১ এবং লেভেল ২ পোস্টে নিয়োগ হয়ে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ইস্টার্ন রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট rrcer.org- এর মাধ্যমে আবেদন করা যাবে। এই নিয়োগের মাধ্যমে ১৩টি শূন্যপদ পূরণ হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ৯ জুলাই। আর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে ৮ অগস্ট। লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ। লেভেল ১- এর জন্য ৩টি এবং লেভেল ২- এর জন্য ১০টি শূন্যপদ রয়েছে। 

আবেদনকারীদের যোগ্যতা 

লেভেল ২ - যাঁরা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছেন কিংবা সমতুল্য পরীক্ষায় পাশ করেছেন ৫০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে, তাঁরা আবেদন করতে পারবেন এই চাকরির জন্য। সরকার স্বীকৃত এডুকেশন বোর্ড/কাউন্সিল/ইন্সটিটিউশন থেকে দ্বাদশ শ্রেণি কিংবা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের ক্ষেত্রে এই ৫০ শতাংশ নম্বর না পেলেও চলবে। এছাড়াও ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে যাঁরা উচ্চ শিক্ষা লাভ করেছেন তাঁরা আবেদন করলেও, দ্বাদশ শ্রেণির এই ৫০ শতাংশ নম্বর মাপকাঠি হবে না। এছাড়াও যদি আবেদনকারী দশম শ্রেণি উত্তীর্ণ হন কোনও সরকার স্বীকৃত বোর্ড থেকে এবং তাঁর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) /ITI সার্টিফিকেট যা  NCVT অনুমোদিত, তাহলেও এই ৫০ শতাংশ নম্বরের বাধ্যবাধকতা থাকবে না। তবে এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি উচ্চ শিক্ষা হিসেবে গ্রহণ করা হবে না। 

লেভেল ১- যেসব প্রার্থী দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছে কোনও স্বীকৃত বোর্ড থেকে অথবা এই যোগ্যতার সঙ্গে রয়েছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) /ITI সার্টিফিকেট যা  NCVT অনুমোদিত- তাঁরা আবেদন করতে পারবেন। 

নিয়োগ পদ্ধতি 

লিখিত পরীক্ষা নেওয়া হবে আবেদনকারীদের। এখানে ৪০ নম্বরের অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। এক্ষেত্রে মোট ৪০ নম্বরের পরীক্ষা হবে। এর পাশাপাশি ২০ নম্বরের একটি essay type প্রশ্ন থাকবে। মোট ৬০ মিনিটের লিখিত পরীক্ষা হবে। 

অ্যাপ্লিকেশন ফি 

অসংরক্ষিত শ্রেণি (পুরুষ), ওবিসি (পুরুষ), ইকোনমিকালি উইকার সেকশন (পুরুষ)- দের ক্ষেত্রে এক্সামিনেশন ফি ৫০০ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মচারী, বিশেষ ভাবে সক্ষম, মহিলা, সংখ্যালঘু এবং আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ২৫০ টাকা ধার্য করা হয়েছে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Indian Army Recruitment : ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget