এক্সপ্লোর

Banking Job News: বেসরকারি ব্যাঙ্কের বিশেষ পদে নিয়োগ, কোন ব্যাঙ্ক দিচ্ছে সুযোগ?

IDBI Bank: এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড অপারেশন পদে নিয়োগ হতে চলেছে আইডিবিআই ব্যাঙ্কে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৬ নভেম্বর। শোনা যাচ্ছে, ১ ডিসেম্বর অনলাইনে পরীক্ষা হতে পারে। 

Banking Job News: আইডিবিআই (IDBI) ব্যাঙ্কে এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড অপারেশন (ESO) পদে নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। আইডিবিআই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট idbibank.in এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। আইডিবিআই ব্যাঙ্কের এই নিয়োগের মাধ্যমে ১০০০ শূন্যপদ পূরণ হবে। গত ৭ নভেম্বর শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৬ নভেম্বর। শোনা যাচ্ছে, ১ ডিসেম্বর অনলাইনে পরীক্ষা হতে পারে। 

কোন ক্যাটেগরির প্রার্থীদের জন্য কত শূন্যপদ রয়েছে 

  • অসংরক্ষিত শ্রেণি- ৪৪৮টি শূন্যপদ 
  • তফশিলি উপজাতি- ৯৪টি শূন্যপদ 
  • তফশিলি জাতি- ১২৭টি শূন্যপদ 
  • ওবিসি-দের জন্য ২৩১টি শূন্যপদ 
  • অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণি- ১০০টি শূন্যপদ 
  • বিশেষভাবে সক্ষম- ৪০টি শূন্যপদ  

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কত হওয়া জরুরি 

যাঁরা আইডিবিআই ব্যাঙ্কের এই চাকরির জন্য আবেদন করতে চাইছেন তাঁদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকবে হবে সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে। ২০ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। ২ অক্টোবর, ১৯৯৯- এর আগে এবং ১ অক্টোবর, ২০০৪ সালের পরে আবেদনকারীদের জন্ম হওয়া চলবে না। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 

অনলাইন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং পার্সোনাল ইন্টারভিউ, প্রি-রিক্রুটমেন্ট মেডিক্যাল টেস্ট- এই সমস্ত পর্যায়ের মধ্যে দিয়ে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। অনলাইন পরীক্ষায় লজিকাল রিজনিং, ডেটা অ্যানালিস্ট এবং ইন্টারপ্রিটেশন, ইংরেজি ভাষা, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড এবং জেনারেল/ইকোনমি/ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস/কম্পিউটার/আইটি - এইসব বিষয়ে প্রশ্ন থাকবে। পরীক্ষা হবে ২ ঘণ্টার অর্থাৎ ১২০ মিনিটের। একটি প্রশ্নের ভুল উত্তর দিলে ওই প্রশ্নের মানে ০.২৫ শতাংশ অর্থাৎ এক চতুর্থাংশ নম্বর বাদ যাবে। 

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে দেখে নিন 

তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের জন্য অ্যাপ্লিকেশন ফে ২৫০ টাকা। বাকিদের অ্যাপ্লিকেশন ফি ১০৫০ টাকা। এই অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে ডেবিট কার্ড (RuPay/Visa/MasterCard/Maestro), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেটের মাধ্যমে। 

আরও পড়ুন- উত্তর-পূর্ব সীমান্ত রেলে শিক্ষানবিশ পদে নিয়োগ, শূন্যপদ কত ? কীভাবে আবেদন করবেন ? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget