এক্সপ্লোর

Recruitment News: LIC-তে চাকরির সুযোগ, ২০০ পদে আবেদন শুরু- বেতন কত ? কারা যোগ্য ?

LIC Recruitment: এলআইসি হাউজিং ফিনান্স সংস্থা এবারে একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এই সংস্থায় মোট ২০০ জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। এর জন্য পরীক্ষার্থীকে সিবিটি মোডে একটি পরীক্ষা দিতে হবে।

Job News: লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে এবারে চাকরির সুযোগ। শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। মোট ২০০ শূন্যপদে লোক নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। তবে খোদ এলআইসির (LIC HFL Recruitment) দফতরে কাজ নয়, এই নিয়োগ হবে এলআইসির হাউজিং ফিনান্স লিমিটেড সংস্থায়। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে হবে এই নিয়োগ (Job News)। এলআইসি হাউজিং ফিনান্স সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন।

শূন্যপদ কত

এলআইসি হাউজিং ফিনান্স সংস্থা এবারে একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এই সংস্থায় মোট ২০০ জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। নিয়োগের বিস্তারিত তথ্য জানা যাবে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

গুরুত্বপূর্ণ দিন

গতকাল ২৫ জুলাই ২০২৪ থেকেই শুরু হয়ে গিয়েছে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের হাউজিং ফিনান্স লিমিটেড সংস্থায় চাকরির প্রক্রিয়া।

এলআইসির এই নিয়োগের জন্য আবেদনের শেষ দিন ধার্য করা হয়েছে আগামী ১৪ অগস্ট ২০২৪।

এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডে পরীক্ষা হবে সম্ভবত ২৪ সেপ্টেম্বর।

এই পরীক্ষার চূড়ান্ত দিন ঘোষণা হওয়ার পর পরীক্ষার দিনের ৭-১৪ দিন আগে আপনি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন।

বয়সসীমা

এই পদে আবেদনের জন্য উৎসাহী প্রার্থীদের বয়স ১ জুলাই ২০২৪ অনুসারে ২১ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে করেসপণ্ডেন্স বা ডিস্ট্যান্সের মাধ্যমে কোর্স করে থাকলে সেই প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।

কম্পিউটার চালানো এবং ব্যবহারের জ্ঞান থাকা আবশ্যিক। উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার বা ইনফর্মেশন টেকনোলজি পাঠ্য বিষয়ে থাকতে হবে অথবা কম্পিউটার প্রশিক্ষণের কোনও ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

কীভাবে করবেন আবেদন

এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট lichousing.com-এ।

এরপরে এই ওয়েবসাইটের হোম পেজেই আপনি দেখতে পারেন Careers ট্যাব।

দেখা যাবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের একটি ট্যাব, সেখানে ক্লিক করতে হবে।

New Registration বাটনে ক্লিক করতে হবে।

লগ ইন করে ফর্ম ফিলাপ করে আবেদনের ফি জমা করে দিতে হবে।

তারপর আবেদনপত্রটি ডাউনলোড করে রেখে দিতে হবে নিজের কাছে।

বেতন কত হবে

এই পদে নির্বাচিত হলে প্রার্থীর মাসিক বেতন হবে ৩২ হাজার থেকে ৩৫ হাজার ২০০ টাকার মধ্যে। তবে এখানে কোন শহরে আপনার পোস্টিং হচ্ছে তাঁর উপর আপনার বেতন নির্ভর করবে। এই বেতনের মধ্যে ধরা আছে বেসিক পে, হোম রেন্ট অ্যালাউয়েন্স, পিএফ এবং অন্যান্য সুযোগ সুবিধাও।

আরও পড়ুন: UPSC: আমূল বদলে যাবে পরীক্ষা পদ্ধতি, নিট বিতর্কের পর বড় ঘোষণা UPSC-র

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
PNB Recruitment 2026: ৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
Union Bank Recruitment : ৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ
৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget