এক্সপ্লোর

UPSC: আমূল বদলে যাবে পরীক্ষা পদ্ধতি, নিট বিতর্কের পর বড় ঘোষণা UPSC-র

UPSC Exam: পরীক্ষাকেন্দ্রে জালিয়াতি রুখতে এবার থেকে আধার-ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন, পরীক্ষার্থীর ফেসিয়াল রেকগনিশন, লাইভ এআই ভিত্তিক সিসিটিভি ক্যামেরা এগুলি নতুনভাবে বসানো হবে।

কলকাতা: নিট বিতর্ক নিয়ে দেশজুড়ে উত্তাল নাগরিকরা। আর এই বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত নিল ইউপিএসসি। সম্প্রতি শিক্ষানবিশ পূজা খেড়কারের ভুয়ো নথি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশে। ইউপিএস্পসির মত বড় পরীক্ষাতেও (UPSC Exam) কীভাবে এই জালিয়াতি হতে পারে, তা নিয়ে চিন্তায় সারা দেশের উৎসাহী পরীক্ষার্থীরা। এর মধ্যে পরীক্ষা পদ্ধতিকেই আমূল বদলে ফেলতে চলেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষাকেন্দ্রে জালিয়াতি, অসদুপায় অবলম্বন করা রুখতে এবার থেকে আধার-ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন, পরীক্ষার্থীর ফেসিয়াল রেকগনিশন, লাইভ এআই ভিত্তিক সিসিটিভি ক্যামেরা এগুলি নতুনভাবে বসানো হবে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে এবং এর মাধ্যমে পরীক্ষার্থীদের যাচাই করা হবে।

শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেড়কারের ঘটনা প্রকাশ্যে আসার পরেই এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। নিজের তথ্য জাল করার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি বসেছে, তাঁর শিক্ষানবিশ পর্ব এখনই স্থগিত করে দেওয়া হয়েছে। সিভিল সার্ভিসের মত পরীক্ষাতেও কীভাবে জালিয়াতি হয়, এই ঘটনায় নড়ে চড়ে বসেছে ইউপিএসসি কর্তৃপক্ষ। তাছাড়া নিটকে ঘিরেও জালিয়াতি, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে সম্প্রতি। সব মিলিয়ে দেশের সবথেকে বড় পরীক্ষা কঠিনতম পরীক্ষা হওয়ার সুবাদে এবার কড়াকড়ি আরও তীব্র হতে চলেছে ইউপিএসসিতে।

এখন ইউপিএসসির পক্ষ থেকে পাবলিক সেক্টর আন্ডারটেকিং সংস্থার কাছে আর্জি জানানো হয়েছে যাতে তারা এই পরীক্ষা চলার সময় উল্লিখিত প্রযুক্তির যোগান দিতে পারে। এই পরিষেবাগুলির মধ্যে রয়েছে আধার-ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন, পরীক্ষার্থীর ফেসিয়াল রেকগনিশন, লাইভ এআই ভিত্তিক সিসিটিভি ক্যামেরা এবং ই-অ্যাডমিট কার্ড স্ক্যানিং।

টেন্ডার নোটিশে ইউপিএসসি এও জানিয়েছে যে, পরিষেবাদানকারী সংস্থাকে পরীক্ষার দু-তিন সপ্তাহ আগে থেকে পরীক্ষাকেন্দ্র, পরীক্ষার নির্ঘণ্ট, প্রতি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা বিস্তারে জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার সাত দিন আগে সমস্ত পরীক্ষার্থীর তথ্য জানানো হবে। শুধুই সিভিল সার্ভিস পরীক্ষা নয়, সারা বছরে গ্রুপ এ ও গ্রুপ বি-র জন্য আরও ১৪টি পরীক্ষা নিয়ে থাকে ইউপিএসসি। সমস্ত পরীক্ষার জন্যেই এই নতুন প্রযুক্তি চালু করা হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Success Story: দুর্ঘটনায় মারা যান বাবা, UPSC জয় করে মায়ের মুখে হাসি ফুটিয়েছেন নভনীত

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

ONGC Recruitment : তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
Success Story: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন

ভিডিও

Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী
Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget