এক্সপ্লোর

Jobs And Recruitments: পাওয়ার গ্রিড কর্পোরেশনে ট্রেনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, কত শূন্যপদ রয়েছে?

PGCIL Recruitment: যে সমস্ত প্রার্থী পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ট্রেনি ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করতে চলেছেন তাঁদের ফুল টাইম B.E./ B.Tech/ B.Sc (Engg.) এই ডিগ্রি থাকতে হবে।

Jobs And Recruitments: পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (PGCIL) ট্রেনি ইঞ্জিনিয়ার (Trainee Engineer) পদে নিয়োগ করতে চলেছে। এই নিয়োগের জন্য আবেদন করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে গত ২০ অক্টোবর। জানা গিয়েছে, আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে পিজিসিআইএল- এর অফিশিয়াল ওয়েবসাইট powergrid.in- এখানে। ১৮৪টি শূন্যপদে ট্রেনি ইঞ্জিনিয়ার নিয়োগ করবে। GATE 2023- এর স্কোর অনুসারে ট্রেনি ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। 

কোথায় কত শূন্যপদ রয়েছে
  • ইঞ্জিনিয়ার ট্রেনি (ইলেকট্রিকাল)- ১৪৪
  • ইঞ্জিনিয়ার ট্রেনি (সিভিল)- ২৮
  • ইঞ্জিনিয়ার ট্রেনি (ইলেকট্রনিক্স)- ৬
  • ইঞ্জিনিয়ার ট্রেনি (কম্পিউটার সায়েন্স)- ৬ 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী এবং যোগ্য যেসমস্ত প্রার্থী পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ট্রেনি ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করতে চলেছেন তাঁদের ফুল টাইম B.E./ B.Tech/ B.Sc (Engg.) এই ডিগ্রি থাকতে হবে। কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৬০ শতাংশ নম্বর (CGPA- এর সমতুল্য) পেয়ে উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। আবেদনকারীদের বয়স ২৮ বছরের কম হতে হবে। 

যোগ্য প্রার্থীদের কীভাবে নির্বাচন করা হবে

GATE 2023- এর corresponding paper- এ ১০০- র মধ্যে প্রার্থী কত নম্বর পেয়েছেন তার ভিত্তিতে নির্বাচন করা হবে প্রার্থীদের। বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট, গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ- এই তিনটি পর্যায়ে প্রার্থীদের যোগ্যতা নির্বাচন করা হবে। GATE 2023- এর করেসপন্ডিং পেপারে যোগ্য প্রার্থীদের একটি ভ্যালিড স্কোর পেতে হবে। 

অ্যাপ্লিকেশন ফি

সমস্ত প্রার্থীদের জন্য ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। ডিটেল নোটিফিকেশনে যে ডিরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ফি জমা দেওয়া যাবে। PGCIL- এর ওয়েবসাইটে বাকি খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে। 

ডিআরডিও- তে নিয়োগ

ডিআরডিও (DRDO) অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (Defence Research and Development Organisation) শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করা হবে। এর জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে বলা হয়েছে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের। ডিআরডিও- র অফিশিয়াল ওয়েবসাইট drdo.gov.in- এখানে গিয়ে আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। তবে শূন্যপদের সংখ্যা বেশ কম, মাত্র ৩৭টি। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। 

আরও পড়ুন- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে শিক্ষানবিশ পদে নিয়োগ, শূন্যপদ কত?

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget