এক্সপ্লোর

Job News: পঞ্জাব ও সিন্দ ব্যাঙ্কে নিয়োগ হবে, স্নাতক হলেই করা যাবে আবেদন- কত শূন্যপদ ?

Punjab and Sind Bank Jobs: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। শিক্ষানবিশ হিসেবে করা যাবে আবেদন।

Bank Jobs: পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্কে শিক্ষানবিশ পদে নিয়োগের সুযোগ। ইতিমধ্যেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্ক। বিগত ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে এই পদে (Punjab and Sind Bank Recruitment) আবেদন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই নিয়োগের আবেদন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। এই ব্যাঙ্কে শিক্ষানবিশ হিসেবে আবেদনের (Recruitment News) জন্য আপনাকে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট punjabandsindbank.co.in- এ যেতে হবে।

পঞ্জাব ও সিন্দ ব্যাঙ্কে শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য প্রার্থীদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। খুব বেশি সময় নেই হাতে। তবে এর মধ্যেই ওয়েবসয়াইটে গিয়ে নির্দিষ্ট ধাপ মেনে আবেদন করে ফেলতে হবে। শেষ দিন এগিয়ে এলে ধীরে ধীরে ওয়েবসাইটে চাপ বাড়ার কারণে আবেদন প্রক্রিয়াতে জটিলতা দেখা দিতে পারে।

কী যোগ্যতা লাগবে

এই নিয়োগে যোগ দেওয়ার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। যে কোনো বিষয় নিয়ে স্নাতক পাশ করলেই চলবে।

বয়সসীমা কত হতে হবে

এছাড়া এই ব্যাঙ্কে শিক্ষানবিশ হিসেবে আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে।

আবেদন ফি কত দিতে হবে

নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের একটি নির্দিষ্ট অঙ্কের আবেদনের ফি দিতে হবে। অসংরক্ষিত, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য ২০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদনের ফি জমা দিতে হবে।

কীভাবে করতে হবে আবেদন

প্রার্থীদের প্রথমেই পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

সেই ওয়েবসাইটের হোমপেজেই দেখা যাবে Recruitment বলে একটা ট্যাব রয়েছে। এরপরে প্রার্থীরা দেখতে পাবেন 'Click Here to Apply Online' বাটন।

এই বাটনে ক্লিক করলে আরেকটি বিকল্প দেখাবে যেখানে লেখা আছে 'Click for New Registration'।

এরপরে প্রার্থীরা সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করে, স্বাক্ষর ও ছবি আপলোড করে আবেদন ফি জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

আবেদন সম্পূর্ণ হলে সেই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: UPSC Success Story: প্রিলিমসেই ৪ বার ব্যর্থ, পরীক্ষার আগে প্যানিক অ্যাটাক; শেষ চেষ্টায় UPSC জয় গিরিশার

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget