এক্সপ্লোর

RBI Grade B: রিজার্ভ ব্যাঙ্কে ‘গ্রেড বি’ নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কত শূন্যপদ রয়েছে ? কীভাবে করবেন আবেদন ?

RBI Grade B Recruitment: ২০২৫ সালের জন্য এই নিয়োগের ক্ষেত্রে তিনটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের।

Job News: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে গ্রেড বি অফিসার পদের জন্য নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। যারা ব্যাঙ্কের চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য সুখবর রয়েছে। ১২০টি শূন্যপদে এই গ্রেড বি অফিসার নিয়োগ (RBI Grade B Officer Recruitment) করবে রিজার্ভ ব্যাঙ্ক। সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার অধীনে জানা যাচ্ছে যে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিয়োগ প্রক্রিয়া। শীঘ্রই ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করবে রিজার্ভ ব্যাঙ্ক বিস্তারিত আকারে। সেই বিজ্ঞপ্তিতেই যোগ্যতা, প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া, পরীক্ষা, বয়স সম্পর্কিত তথ্যগুলি বিশদে জানা যাবে।

২০২৫ সালের জন্য এই নিয়োগের (RBI Grade B Officer Recruitment) ক্ষেত্রে তিনটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের। এর মধ্যে প্রথমে রয়েছে অফিসারস ইন গ্রেড বি (ডিআর) জেনারেল, এই পদে লোক নেওয়া হবে ৮২ জন। ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ পদে লোক নেওয়া হবে ১৭ জন। আর সবশেষে ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট পদের জন্য ২০ জন কর্মী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ১৮ অক্টোবর এবং ১৯ অক্টোবর প্রথম দুটি ক্যাটাগরির পদের জন্য প্রথম ধাপের পরীক্ষা হবে লিখিতভাবে আর এরপরে ৬ ডিসেম্বর ও ৭ ডিসেম্বর তারিখে হবে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা। সর্বোচ্চ তিনটি পেপারে পরীক্ষা হবে এই রিজার্ভ ব্যাঙ্কের গ্রেড বি অফিসার (RBI Grade B Officer Recruitment) পদের জন্য। পরীক্ষা প্রথম ধাপে সম্পূর্ণরূপে অনলাইনে হবে। এই পদের জন্য আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের ইকোনমিক্স বা ফিনান্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বা পিজিডিআইএম বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। অফিসার গ্রেড বি ডিআইএসএম-এর জন্য স্ট্যাটিস্টিক্স বা গণিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।

কানারা ব্যাঙ্কেও চলছে নিয়োগ। সেলস এবং মার্কেটিংয়ে ট্রেনি পদে নিয়োগ করা হবে কর্মীদের। আবেদন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যাঁরা আবেদন করবেন, তাঁদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেকোনও বিষয়ে স্নাতক পাশ করলেই চলবে। তবে ৫০ শতাংশ নম্বর পেতেই হবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

IAF Recruitment : ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Success Story: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
Railway Jobs: সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা

ভিডিও

Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget