এক্সপ্লোর

SSC Steno Grade C And D Exam 2024: স্টেনোগ্রাফার নিয়োগ করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন, শুরু হয়েছে রেজিস্ট্রেশন, কবে পর্যন্ত আবেদন করা যাবে?

Jobs And Recruitments: স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি। ইতিমধ্যেই আবেদনপ্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

SSC Steno Grade C And D Exam 2024: স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) অর্থাৎ এসএসসি (SSC) স্টেনো (Stenographer) গ্রেড সি (Grade C) এবং গ্রেড ডি (Grade D) ২০২৪ পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া (Registration Process) শুরু করেছে। যেসমস্ত প্রার্থী ইতিমধ্যেই এবছরের স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি- এর পরীক্ষার জন্য আবেদন করেছেন তাঁরা এসএসসি- র অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in - এখানে গিয়ে ডিরেক্ট লিঙ্ক পাবেন রেজিস্ট্রেশন করার। আগামী ১৭ অগস্ট পর্যন্ত আবেদন জানানো যাবে। প্রায় ২০০৬টি শূন্যপদ পূরণ হবে এই নিয়োগের মাধ্যমে। 

গুরুত্বপূর্ণ কয়েকটি তারিখ নজরে থাকুক আবেদনকারীদের 

  • আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ২৬ জুলাই 
  • ১৭ অগস্ট পর্যন্ত আবেদন করা যাবে 
  • অনলাইন ফি পেমেন্ট দেওয়া যাবে ১৮ অগস্ট পর্যন্ত 
  • সংশোধনের উইন্ডো খোলা হবে ২৭ অগস্ট 
  • আর সংশোধনের উইন্ডো বন্ধ হবে ২৮ অগস্ট 
  • কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি হবে এবছর অক্টোবর কিংবা নভেম্বর মাসে 

আবেদনকারীদের যোগ্যতা কী হতে হবে দেখে নেওয়া যাক 

বয়সসীমা 

  • স্টেনোগ্রাফার গ্রেড সি- ১৮ থেকে ৩০ বছরের মধ্যে যাঁরা, তাঁরা আবেদন করতে পারবেন (১ অগস্ট, ২০২৪ অনুসারে) 
  • স্টেনোগ্রাফার গ্রেড ডি- ১৮ থেকে ২৭ বছরের মধ্যে যাঁরা, তাঁরা আবেদন করতে পারবেন (১ অগস্ট, ২০২৪ অনুসারে) 

শিক্ষাগত যোগ্যতা 

আবেদনকারীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে কিংবা সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে। এই পরীক্ষা দিতে হবে কোন স্বীকৃতীপ্রাপ্ত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে। ১৭ অগস্টের আগে অথবা সেই দিনেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 

কীভাবে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে দেখে নিন 

কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই সিবিটি- তে থাকবে জেনারেল ইন্টেলিজেস্ন এবং রিজনিং, জেনারেল অ্যাওয়েয়ারনেস এবং ইংরেজি ভাষা এবং কম্প্রিহেনশন। মোট ২ ঘণ্টার পরীক্ষা হবে। অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে। মাল্টিপল চয়েজ প্রশ্ন থাকবে। মানে একটা প্রশ্নের জন্য উত্তরে বেশ কয়েকটি অপশন থাকবে। তার মধ্যে থেকে সঠিকটি বেছে নিতে হবে পরীক্ষার্থীদের। ইংরেজি এবং হিন্দিতে প্রশ্নপত্র তৈরি করা হবে। 

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে দেখে নিন 

১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। মহিলা আবেদনকারী, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত কর্মী- এই আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি নেই। অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে। BHIM UPI, নেট ব্যাঙ্কিং কিংবা Visa, Mastercard, Maestro, RuPay ডেবিট কার্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবেন আবেদনকারীরা। 

আরও পড়ুন- নাবার্ডে হতে চলেছে নিয়োগ, কোন পদে চাকরির সুযোয, শূন্যপদ কত 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Indian Army Recruitment : ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget