এক্সপ্লোর

Success Story: চারবার সিভিল সার্ভিসে সফল ! তাও আবার পরপর বছরে, নেননি কোনও কোচিং, জানুন অমৃত জৈনের সাফল্যের গল্প

UPSC Civil Service Examination: শুনে অবিশ্বাস্য লাগলেও, বাস্তবে এটাই সত্যি। বর্তমানে উত্তরপ্রদেশের আলিগড় জেলায় এএসপি পদে আসীন রয়েছে অমৃত জৈন। আদতে তিনি রাজস্থানের ভিলওয়াড়ার বাসিন্দা।

Success Story: ইউপিএসসি- র সিভিল সার্ভিস পরীক্ষা (UPSC Civil Service), ভারতের সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার যাবতীয় পরীক্ষার মধ্যে অন্যতম কঠিন বিষয়। এই পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই জানেন চাকরির এই পরীক্ষা ঠিক কতটা কঠিন। সিভিল সার্ভিস পরীক্ষায় একবারে উত্তীর্ণ হওয়া অনেকেরই স্বপ্ন। বেশিরভাগের ক্ষেত্রেই তা পূরণ হয় না। অনেকেই রয়েছে, বেশ কয়েকবার পরীক্ষা দেওয়ার পর ভাগ্যের শিঁকে ছিঁড়েছে। তবে আইপিএস অমৃত জৈন এই সকলের থেকে এক্কেবারে আলাদা। একবার, দু'বার নয়, চার চারবার ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অমৃত। তাও আবার পরপর চারবার এবং কোনও প্রকার কোচিংয়ের সাহায্য ছাড়াই। 

শুনে অবিশ্বাস্য লাগলেও, বাস্তবে এটাই সত্যি। বর্তমানে উত্তরপ্রদেশের আলিগড় জেলায় এএসপি পদে আসীন রয়েছে অমৃত জৈন। আদতে তিনি রাজস্থানের ভিলওয়াড়ার বাসিন্দা। ওয়ারেঙ্গলের এনআইটি- তে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন অমৃত। বি টেক ডিগ্রি পাওয়ার পর সুদূর চেক প্রজাতন্ত্রের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান তিনি। প্রাগের Czech Technical University- তে উচ্চস্তরের শিক্ষালাভ করার পর হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থার নিজের কেরিয়ার শুরু করেছিলেন অমৃত। তখন থেকেই ইউপিএসসি সিভিল সার্ভিসে সাফল্য লাভের আকাঙ্খা দেখা দেয় তাঁর মধ্যে। আর তারপরই শুরু হয় কঠোর পরিশ্রম। 

অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে অমৃত। তবে মেধায় তিনি মোটেই সাধারণ নন। শুধু মেধাবী বললেও যেন কম বলা হয়। আক্ষরিক অর্থেই তিনি যেন 'বিস্ময় বালক' কিংবা 'ম্যাজিক বয়'। প্রথমে সিভিল সার্ভিসে বসেন ২০১৬ সালে। আগে থেকে তেমন কোনও প্রস্তুতি ছিল না অমৃতের। অন্তত ইউপিএসসি- র সিভিল সার্ভিসে বসার জন্য যে সাংঘাতিক পর্যায়ের প্রস্তুতি প্রয়োজন হয়, তা একেবারেই ছিল না তাঁর। অমৃত জানিয়েছেন, নিজের ব্যাপারে অতিরিক্ত বিশ্বাসী ছিলেন তিনি। ভেবেছিলেন পরীক্ষায় সব মাল্টিপল চয়েজ প্রশ্ন থাকবে। প্রথমবার পরীক্ষায় ফেল করেন তিনি। 

এরপর ২০১৭ সালে আবারও সিভিল সার্ভিসের পরীক্ষা দেন অমৃত। মাত্র এক নম্বরের জন্য পিছনে থেকে যান তিনি। এবার জেদ চেপে গিয়েছিল তাঁর। একরোখা হয়ে গিয়েছিলেন অমৃত জৈন। তবে কোথাও থেকে কোচিং নেননি। শুধু বদলে ফেলেছিলেন পড়াশোনার ধরণ। উন্নত করেছিলেন নিজের পড়ার স্ট্র্যাটেজি। পরীক্ষার ধরণ সম্পর্কেও আরও বেশি করে অবগত হয়েছিলেন অমৃত। তবে শুধু যে পড়াশোনার কৌশল বদলে ফেলেছিলেন তাই নয়, অধ্যয়নে যোগ করেছিলেন আরও অনেক বেশি পরিশ্রম। সেই সময় তাঁর জীবনের মূল মন্ত্র ছিল 'প্র্যাকটিস মেকস এ ম্যান পারফেক্ট'। এক থেকে দেড় ঘণ্টার ১৪০টি মক টেস্ট দিয়েছিলেন অমৃত জৈন। 

মূল পরীক্ষার ফরম্যাটের সঙ্গে সহজাত হওয়ার আগে এইসব মক টেস্ট দেওয়া যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরবর্তীতে সে কথাও বলেছেন অমৃত। পরীক্ষার সময় লক্ষ্য থেকে এক মুহূর্তের জন্যেও সরে যাননি তিনি। প্রতিটি প্রশ্ন অন্তত তিনবার করে পড়েছিলেন, যাতে বিন্দুমাত্র ভুল হওয়ার অবকাশও না থাকে। শৃঙ্খলাবদ্ধ হয়ে যাওয়া, নিয়মিত অভ্যাস করা, অধ্যয়নে সঠিক ভাবে মনযোগ দেওয়াকেই নিজের সাফল্যের জন্য কৃতিত্ব দিয়েছেন অমৃত। অপশনাল সাবজেক্ট হিসেবে পলিটিকাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বেছে নিয়েছিলেন তিনি। 

২০১৬ এবং ২০১৭ সালে সাফল্য আসেনি ঠিকই। তবে তারপর থেকে আর পিছনে ফিরে তাকাননি অমৃত জৈন। ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ - পরপর চার বছর ইউপিএসসি- র সিভিল সার্ভিসে সফল হয়েছেন তিনি। ২০১৮ সালে রিজার্ভ তালিকায় নাম ছিল তাঁর। পরে ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিসে যোগ দেন তিনি। ২০১৯ সালে তাঁর র‍্যাঙ্ক ছিল ৩২১, ২০২০ সালে ৯৬ এবং ২০২১ সালে ১৭৯ র‍্যাঙ্ক হয়েছিল অমৃত জৈনের। 

তবে চারবার ইউপএসসি সিভিল সার্ভিসে সফল হলেও একটা স্বপ্ন অধরা রয়েছে অমৃতের। আইএএস অফিসার এখনও হতে পারেননি তিনি। তবে এ নিয়ে কোনও খেদ নেই তরুণের মনে। অমৃতের কথায়, ইউপএসসি- র সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার সময় সকলেই চান আইএএস অফিসার হতে। কিন্তু সকলের সেই চাওয়া পূর্ণ হয় না। কিন্তু লক্ষ্যে অটল থেকে অবিরাম কঠোর পরিশ্রম করে গেলে, সাফল্য জীবনে আসবেই। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

IAF Recruitment : ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Success Story: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
Railway Jobs: সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget