এক্সপ্লোর

Success Story: ডাক্তারি ছেড়ে সফল IAS, মাত্র ৬ মাসের প্রস্তুতিতেই UPSC-তে সারা ভারতে ১৪ র‍্যাঙ্ক তরুণী পাণ্ডের ! কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন ?

UPSC Success Story: ছোটবেলা থেকে তাঁর স্বপ্নই ছিল ডাক্তার হওয়ার। তিনি সেই স্বপ্নপূরণের জন্য এমবিবিএস পড়া শুরুও করেছিলেন। কিন্তু মাঝপথে পড়া বন্ধ করতে হয়। তারপরেই UPSC-র প্রস্তুতি শুরু।

IAS Success Story: ছোটবেলা থেকে কম নম্বর পেলেও তাঁর স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু নিয়তি হয়ত অন্য কিছু ভেবে রেখেছিল। ছোটবেলার স্বপ্ন একেবারে ছেড়ে দিতে হল স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে আর সেই সময় তাঁর সামনে খুলে গেল আরেক স্বপ্নের দরজা- ইউপিএসসি। একেবারে অবিশ্বাস্যভাবে ডাক্তারি পড়া (IAS Success Story) মাঝপথেই থামিয়ে মাত্র ৬ মাসের প্রস্তুতিতেই ইউপিএসসি পরীক্ষায় (UPSC Exam) উত্তীর্ণ হন তরুণী। তরুণী পাণ্ডে। ডাক্তারি থেকে হয়ে ওঠেন সফল আইএএস অফিসার।

পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে জন্ম ও বড় হয়ে ওঠা তরুণীর। ছোটবেলা থেকে তাঁর স্বপ্নই ছিল ডাক্তার হওয়ার। তিনি সেই স্বপ্নপূরণের জন্য এমবিবিএস পড়া শুরুও করেছিলেন। কিন্তু পরপর ডেঙ্গু, টাইফয়েড এবং সেরিব্রাল ম্যালেরিয়া হওয়ায় মাঝপথেই তাঁকে পড়া বন্ধ করতে হয়। সেই সময় ইংরেজিতে তিনি স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ হন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে।

যদিও প্রথমে সিভিল সার্ভিসের কথা তাঁর মাথাতেও আসেনি। তাঁর জামাইবাবুর অকালমৃত্যুর সময় দিদির সঙ্গে বিভিন্ন সরকারি অফিসে যেতে যেতে এই সরকারি প্রশাসন ব্যবস্থার সঙ্গে পরিচিত হন তিনি। আর এই অভিজ্ঞতাই তাঁর মনে আলোড়ন তুলেছিল। তিনি সেই সময় বুঝতে পারেন যে প্রশাসনের আধিকারিকরা এবং রাজনীতিবিদরা গভীরভাবে মানুষের জীবনকে প্রভাবিত করতে পারেন। আর তখন থেকেই একজন উচ্চপদস্থ সরকারি কর্মী হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করতে থাকেন তরুণী পাণ্ডে।

প্রথমে ২০২০ সালে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নেন তিনি। কিন্তু পরীক্ষার ঠিক চারদিন আগে তিনি কোভিডে আক্রান্ত হন এবং সেই বছর পরীক্ষায় বসতে পারেননি। তবে আশা হারাননি তিনি, ২০২১ সালে সাধারণ বিভাগের প্রার্থী হিসেবে আবারও পরীক্ষায় বসেন তিনি। মাত্র চার মাস সময় পেয়েছিলেন হাতে, কোনও কোচিংও নেননি তিনি। মোটা মোটা টেক্সটবই ছেড়ে অনলাইন প্ল্যাটফর্ম এবং ইউটিউবের মাধ্যমে পড়াশোনা করতে থাকেন তিনি। এতে তাঁর সময়ও বাঁচত এবং অনেক সহজে রিভিশন করা যেত। ২০২১ সালের পরীক্ষাতেই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় সারা ভারতে ১৪ র‍্যাঙ্ক করেন তরুণী পাণ্ডে।

তরুণীর এই সাফল্যের কাহিনি বুঝিয়ে দেয় যে জীবনে কোনও বিশেষ লক্ষ্যে দৃঢ়তা, বুদ্ধিদীপ্ত পরিকল্পনা আর সমস্ত বাধা অতিক্রম করার প্রবল ইচ্ছাশক্তি থাকলে যে কোনও কঠিন কাজ সহজে করে ফেলা যায়, যে কোনও ক্ষেত্রে সাফল্য লাভ করা যায়। একটি স্বপ্নের অপূর্ণতাকে অন্য একটি আরও বড় স্বপ্নের পূর্ণতা দিয়ে ঢেকে ফেলেছেন তরুণী।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget