এক্সপ্লোর

UGC on MPhil course: দুই বিষয়ে এমফিল করার মেয়াদ বাড়াল UGC, কবে পর্যন্ত ?

UGC Extends MPhil Validity: ক্লিনিকাল সাইকোলজি ও সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কে এমফিল করার মেয়াদ বাড়িয়ে দিল ইউজিসি।

কলকাতা: মনোবিদ্যা (Clinical Psychology) ও মনোসমাজবিদ্যায় (Psychiatric Social Work) এখনই এমফিল কোর্স তুলে দেওয়া হচ্ছে না। তোলার আগে আরও দুই বছর সময় দিল ইউজিসি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (University Grant commission) তরফে ৩০ জানুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই সাইকোলজি ওসাইকিয়াট্রিক সোশ্যল ওয়ার্কের জন্য এমফিল চালু রাখার কথা বলা হয়েছে। কমিশন জানিয়েছে ২০২৫-২৬ সাল পর্যন্ত এই দুটি বিষয়ে কোর্স চালু রাখা হবে। স্বাস্থ্য পরিষেবায় বড় ভূমিকা রয়েছে মনোবিদ ও মনোসমাজবিদদের। সেই ভূমিকার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল ইউজিসি। 

জাতীয় শিক্ষানীতির জের

২০২০ সালে জাতীয় শিক্ষানীতি (National Education Policy 2020) পাশ করে বর্তমান কেন্দ্রীয় সরকার। তার পরেই স্নাতক স্তরে চার বছর আর স্নাতকোত্তর স্তরে দুই বছরের কোর্সের কথা বলে ইউজিসি (UGC)। সেই কোর্সের ভিত্তিতে বদল আসে মাস্টার্সের পরবর্তী পড়াশোনার কাঠামোয়। পিএইচডি সংক্রান্ত একটি নিয়মবিধি জারি করেছিল ইউজিসি। সেখানে বলা হয় ২০২২ সালের ৭ নভেম্বর থেকে এমফিল কোর্স (MPhil Course) বন্ধ করে দেওয়া হবে। এর পর থেকে ইউজিসি এই কোর্সকে আর বৈধতা দেবে না। কোর্স বন্ধ করতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কেও। কিন্তু তখনও সেভাবে পড়ুয়ারা জানতে পারেনি বিষয়টি।

ডিসেম্বরেই ছিল অন্য সুর 

এর পর গত ডিসেম্বরে এমফিল কোর্সকে অবৈধ বলে ঘোষণা করে ইউজিসি। এই কোর্স এখন করলে কোনও লাভ নেই বলেও জানায় ইউজিসি। পড়ুয়াদের সতর্ক করা হয় এই ব্যাপারে। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এই ঘোষণা করে ইউজিসি। এই ঘোষণার পরেই বিপাকে পড়ে ক্লিনিকাল সাইকোলজির পড়ুয়ারা, কারণ ভর্তি স্থগিত হয়ে যায় কলকাতাসহ একাধিক বিশ্ববিদ্যালয়ে। 

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে ?

৩০ জানুয়ারি জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের ৭ নভেম্বরই এই কোর্স বন্ধকরার কথা জানিয়েছিল  ইউজিসি। জাতীয় শিক্ষানীতি ২০২০ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ক্লিনিকাল সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কারদের স্বাস্থ্য পরিষেবায় বড় ভূমিকা রয়েছে। একই সঙ্গে তাদের জন্য এমফিল কোর্সটাও গুরুত্বপূর্ণ (এই দুটি বিষয়ের এমফিল কোর্সকে স্বীকৃতি দেয় রিহ্যাবিলিটেশন কাউন্সিল অব ইন্ডিয়া বা আরসিআই)। তাই তাদের কথা ভেবেই সিদ্ধান্তে বদল আনা হয়েছে। আগামী দুই বছর অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত এই বিষয়টিতে ভর্তি হওয়া যাবে।

আরও পড়ুন - Railway Jobs 2024: প্রায় ৩০০০ পদে শিক্ষানবিশ নিয়োগ করবে রেল, কোথায় কীভাবে আবেদন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget