এক্সপ্লোর

UGC News: দেশের ২২টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে চিহ্নিত করল UGC, তালিকায় বাংলার ২, ডিগ্রি নিয়ে থাকলে স্বীকৃত হবে না

UGC Fake Universities: কোনও রকম স্বীকৃতি ছাড়া, নিজেদের বৈধ বলে দাবি করে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ চালিয়ে যাচ্ছে, সেগুলিকেই ভুয়ো বলে গণ্য করছে UGC.

কলকাতা: দেশের ২২টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে চিহ্নিত করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC). UGC-র তরফেসেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাদের ওয়েবসাইটে। এই তালিকায় পশ্চিমবঙ্গের দু’টি প্রতিষ্ঠানের নামও রয়েছে তালিকায়। তবে সবচেয়ে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে দিল্লিতে। (UGC Fake Universities)

কোনও রকম স্বীকৃতি ছাড়া, নিজেদের বৈধ বলে দাবি করে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ চালিয়ে যাচ্ছে, সেগুলিকেই ভুয়ো বলে গণ্য করছে UGC. বলা হয়েছে, ১৯৫৬ সালের UGC আইন অনুযায়ী এই ভুয়ো বিশ্ববিদ্য়ালয়গুলির কারও হাতে ডিগ্রি তুলে দেওয়ার অধিকার নেই। ফলে এই ২২টি ভুয়ো বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করা শিক্ষাগত যোগ্যতা পেশাগত এবং শিক্ষাগত ভাবে বেআইনি বলে গণ্য করা হবে। (UGC News)

চলতি বছরের অক্টোবর মাসে UGC-র দেওয়া তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে রাজধানী দিল্লিতে। এর পরই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ। পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই রাজ্যের নিরিখে তালিকা প্রকাশিত করার কথা জানিয়েছে UGC.

দিল্লি: ২২টির মধ্য়ে ১০টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ই দিল্লিতে অবস্থিত। সেগুলি হল, ১) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি (AIIPHS), ২) কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দরিয়াগঞ্জ, দিল্লি, ৩) ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি, ৪) ভোকেশনাল ইউনিভার্সিটি দিল্লি, ৫) ADR-সেন্ট্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি, ADR হাউজ, রাজেন্দ্র প্লেস, নয়াদিল্লি, ৬) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ৭) বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, রোজগার সেবাসদন, দিল্লি, ৮) আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় (স্পিরিচুয়াল ইউনিভার্সিটি) রিঠালা, রোহিণী, দিল্লি, ৯) ওয়র্লড পিস অফ ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, পীতমপুরা, নয়াদিল্লি, ১০) ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কোটলা, মুবারকপুর।

উত্তরপ্রদেশ: চারটি বিশ্ববিদ্যালয় ভুয়ো যোগীরাজ্যে। ১) গাঁধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, ২) নেতাজি সুভাষচন্দ্র বোস ইউনিভার্সিটি (ওপেন ইউনিভার্সিটি), আলিগড়, ৩) ভারতীয় শিক্ষা পরিষদ, ভারত ভবন, ফৈজাবাদ, ৪) মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি, নয়ডা।

অন্ধ্রপ্রদেশ: ১) ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, ২) বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ।

পশ্চিমবঙ্গ: বাংলার দু’টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলছে UGC, ১) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা, ২) ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ. ডায়মন্ড হারবার রোড।

মহারাষ্ট্র: মহারাষ্ট্রে একটি ভুয়ো বিশ্ববিদ্যালয়, রজা আরবিক ইউনিভার্সিটি, নাগপুর। 

পুদুচ্চেরী: পুদুচ্চেরীর শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন-কে ভুয়ো বলছে UGC. ২০২২ সালে কেরল এবং কর্নাটকে রজা আরবিক ইউনিভার্সিটি এবং শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন-কে ভুয়ো প্রতিপন্ন করে UGC.

কেরল ও কর্নাটক: বদাগানভি সরকার ওয়র্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, গোকাক, বেলগাম ও সেন্ট জনস ইউনিভার্সিটি কিসানপত্তনম।

অন্য দিকে, UGC ১০১টি বিশ্ববিদ্যালয় এবং ক্য়াটেগরি ১-এর ২০টি প্রতিষ্ঠানকে ওপেন এবং ডিসট্যান্সে পড়ানোর অনুমোদন দিয়েছে ২০২৫-’২৬ অর্থবর্ষে, যা জুলাই-অগাস্ট থেকে শুরু হয়েছে।

দেখে নিন UGC-র ওয়েবসাইটে গিয়ে- https://www.ugc.gov.in/universitydetails/Fakeuniversity

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

PNB Recruitment : ৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
Success Story: ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget