এক্সপ্লোর

Madhyamik Exam 2025: আগামী বছরে মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু? কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ?

WB Madhyamik Exam: এদিন পর্ষদ সভাপতি জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী যা জানিয়েছেন তা একটি 'Indicative Date'।

কলকাতা: আজ প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৪ এর ফলাফল। এ বছর এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। মাধ্যমিকে এবার মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন মাধ্যমিকের কৃতীদের নাম ঘোষণা করেন। প্রচলিত রীতি অনুযায়ী, মাধ্যমিকে মেধাতালিকা ঘোষণার পরই জানিয়ে দেওয়া হয় পরের বছরের মাধ্যমিকের দিনক্ষণ। এবছর অবশ্য সে পথে হাঁটল না মধ্যশিক্ষা পর্ষদ। 

তবে ১২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে ২০২৫-এ ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। যদিও এদিন পর্ষদ সভাপতি জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী যা জানিয়েছেন তা একটি 'Indicative Date'। এখনও দিনক্ষণ নিয়ে চূড়ান্ত কিছু স্থির করা হয়নি। পরে চূড়ান্ত হলে তা জানান হবে। 

এদিকে ব্রাত্য বসু আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেন। জানিয়ে দিয়েছিলেন কোন বিষয়ে কবে পরীক্ষা। এক নজরে দেখে নেওয়া যাক কী কী? ১৪ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা, ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ১৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা, ১৮ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা, ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান, ২২ ফেব্রুয়ারি অঙ্ক, ২৮ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে।   

আরও পড়ুন, '১০ ঘণ্টা টানা পড়া, নিজেই নোটস তৈরি করেছি', ইঞ্জিনিয়ার হতে চায় মাধ্যমিকে তৃতীয় পুষ্পিতা

তবে সূত্রের খবর, শিক্ষামন্ত্রী টানা পরীক্ষার সুচি ঘোষণা করলেও ওই সপ্তাহে মাঝে বেশ কয়েকটি নির্ধারিত সূচী রয়েছে। ফলে ওই দিনক্ষণ পরিবর্তন করা হতে পারে। 

এদিকে, এবার ভোট-পর্বের মধ্যেই পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি। গতবছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে। মাধ্যমিকে এ বছর ৮৬.৩১%। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%। এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, পাসের হারে কলকাতা রয়েছে ৩ নম্বরে, চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকে সবথেকে বেশি ৮ জন ঠাঁই পেয়েছে মেধা তালিকায়। দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর থেকেও ৭ জন করে জায়গা পেয়েছে মেধা তালিকায়। কলকাতা থেকে একজন মেধা তালিকায় রয়েছে।  এ বছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
UPSC Success Story: ভোর ৪টেয় উঠে পড়তেন, দিনে ৮ ঘণ্টা চাকরি! রেললাইনের গ্যাংম্যান থেকে IPS, কীভাবে UPSC জয় করলেন প্রহ্লাদ?
ভোর ৪টেয় উঠে পড়তেন, দিনে ৮ ঘণ্টা চাকরি! রেললাইনের গ্যাংম্যান থেকে IPS, কীভাবে UPSC জয় করলেন প্রহ্লাদ?
Government Jobs : সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget