এক্সপ্লোর

Jobs And Recruitments: বাংলায় পুলিশে চাকরির সুযোগ, কত শূন্যপদ রয়েছে? কোন কোন পদে নিয়োগ হবে?

West Bengal Police Recruitment Board: যাঁরা কলকাতা পুলিশের এই কনস্টেবল এবং মহিলা কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন জমা দেবেন তাঁদের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

Jobs And Recruitments: কলকাতা পুলিশে (Kolkata Police) রয়েছে চাকরির সুযোগ। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Police Recruitment Board)। কনস্টেবল (Constable) এবং মহিলা কনস্টেবল (Lady Constable) পদে নিয়োগ হতে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা prb.wb.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন। মোট ৩৭৩৪টি শূন্যপদ রয়েছে।

কবে থেকে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং কবে পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে 

রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ১ মার্চ অর্থাৎ আজ থেকে। আর ২৯ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। আবেদনকারীরা যে আবেদন অনলাইনে জমা দেবেন সেখানে কিছু ভুলত্রুটি থাকলে তা সংশোধনের জন্য ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সময় পাবেন আবেদনকারীরা।

কোথায় কত শূন্যপদ রয়েছে, জেনে নিন সবিস্তারে  

মোট শূন্যপদ রয়েছে ৩৭৩৪টি। জানা গিয়েছে, এর মধ্যে ৩৪৬৪ জন কনস্টেবল এবং ২৭৯ জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে কলকাতা পুলিশ বিভাগে।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা

যাঁরা কলকাতা পুলিশের এই কনস্টেবল এবং মহিলা কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন জমা দেবেন তাঁদের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বা সমতুল্য কোনও বোর্ড থেকে পরীক্ষা দিতে হবে। আর আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। 

যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে, জেনে নিন সবিস্তারে

প্রাথমিক ভাবে একটি লিখিত পরীক্ষা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে পরীক্ষার্থীদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট হবে। এরপর থাকবে ইন্টারভিউ পর্ব। তিনটি পর্বে যাঁরা উত্তীর্ণ হবে তাঁরাই যোগ্য বলে বিবেচিত হবেন। 

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত ধার্য হয়েছে

তফশিলি জাতি, তফশিলি উপজাতির (পশ্চিমবঙ্গের) আবেদনকারীদের ২০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অন্যদিকে বাকি ক্যাটেগরির প্রার্থীদের ১৭০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অন্যান্য রাজ্যের তফশিলি জাতি এবং তফশিলি উপজাতির আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আরও পড়ুন- আগামী বছর উচ্চমাধ্যমিকে কবে কোন পরীক্ষা? শুরু কখন? রইল খুঁটিনাটি

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
Success Story: বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা

ভিডিও

Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget