এক্সপ্লোর

Abhishek Banerjee: কেজরিওয়ালের জেল হলে নড্ডার কেন নয়, প্রশ্ন অভিষেকের, ওড়ালেন মোদির দাবিও

Electoral Bonds: নির্বাচনী বন্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে দাবি করেছেন, তা-ও কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়েছেন অভিষেক।

কলকাতা: নির্বাচনী বন্ড নিয়ে বিজেপি-কে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যদি জেলে থাকেন, তাহলে বিজেপি সভাপতি জেপি নড্ডার কেন জেল হবে না প্রশ্ন তুললেন তিনি। নির্বাচনী বন্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে দাবি করেছেন, তা-ও কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়েছেন অভিষেক। (Abhishek Banerjee) 

রাত পোহালেই লোকসভা নির্বাচন, তার আগে বৃহস্পতিবার কালনায় সাংগঠনিক বৈঠক করেন অভিষেক। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, "যে আবগারি দুর্নীতির কথা বলা হচ্ছে, তাতে তথাকথিত ১০০ কোটি টাকার দুর্নীতির কথা বলা হচ্ছে। যদি অভিযোগ সত্যি বলে ধরেও নেওয়া হয়, তাহলে ওই ১০০ কোটির মধ্যে ৫০ কোটি কো বিজেপি-তে গিয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে! তাহলে অরবিন্দ কেজরিওয়াল জেলে থাকলে, জেপি নড্ডা জেলে যাবেন না কেন?" (Electoral Bonds)

আবগারি দুর্নীতি মামলায় প্রায় এক মাস হতে চললে গ্রেফতার হয়েছেন কেজরিওয়াল। কিছু ব্য়বসায়ীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য Aam Aadmi Party মোটা টাকা পেয়েছিল বলে অভিযোগ। এর পাল্টা AAP-এর তরফে আবার অন্য দাবি সামনে আনা হয়েছে। সম্প্রতি প্রকাশিত নির্বাচনী বন্ডের তালিকায় অরবিন্দ ফার্মা নামের একটি সংস্থার তরফে বিজেপি-র তদবিলে ৫০ কোটির বেশি চাঁদা দেওয়ার হিসেব সামনে আসে। সংস্থার ডিরেক্টর শরৎচন্দ্র রেড্ডিকে গ্রেফতারও করে ED. কিন্তু বিজেপি-কে তাঁর সংস্থা চাঁদা দেওয়ার পরই শরৎচন্দ্র জামিন পেয়ে যান এবং সাক্ষী হয়ে যান বলে অভিযোগ তোলে AAP. সেই প্রসঙ্গই এদিন তোলেন অভিষেক।

আরও পড়ুন: Arvind Kejriwal Arrested: কলা-মিষ্টি খেয়ে ইচ্ছাকৃত ভাবে সুগার বাড়াচ্ছেন কেজরিওয়াল, আদালতে দাবি ED-র

নরেন্দ্র মোদি সরকারের নির্বাচনী বন্ডকে 'অসাংবিধানিক' ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোদি জানান, নির্বাচনী বন্ড ছিল বলেই কোন দলকে, কে চাঁদা দিয়েছে, তা বোঝা সম্ভব হয়েছে। মোদির সেই দাবি নিয়েও মুখ খুলেছেন অভিষেক। তাঁর প্রশ্ন, "সে তো চেক জমা দিলেও বোঝা যেত! NEFT, RTGS করলেও কে, কাকে টাকা দিয়েছে বোঝা যেত। তার জন্য নির্বাচনী বন্ডের কী দরকার?"

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যের পরিস্থিতি নিয়েও এদিন মুখ খোলেন অভিষেক। মোদিনীপুর কোতোয়ালি থানায় ঢুকে অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। সেই নিয়ে মামলাও দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে অভিষেক জানান, পায়ের তলায় মাটি নেই। হতাশা থেকেই বিজেপি এসব করছে। ৪ জুন ফলঘোষণার পরই মানুষ কার সঙ্গে রয়েছেন বোঝা যাবে বলেও জানান অভিষেক।

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget