এক্সপ্লোর

WB Elections 2021: দেওয়াল দখলের অভিযোগে তৃণমূল-বিজেপি চাপানউতোর

এক দল প্রতীক এঁকে আগেই দেওয়াল দখল করেছে। কিন্তু অন্যদল রাতের অন্ধকারে সেই দেওয়ালেই এঁকে দিচ্ছে নিজেদের প্রতীক। ভোটের মুখে এই ঘটনা ঘিরেই উত্তেজনা চরমে উঠল নিউটাউনের তারুলিয়া সেকেন্ড লেনে।

রঞ্জিত সাউ, কলকাতা: নিউ টাউন থানা এলাকার তারুলিয়ায় তৃণমূলের লেখা দেওয়াল দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিষয়টি স্থানীয় তৃণমূল কর্মীদের চোখে পড়ে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়।  তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরাই রাতের অন্ধকারে ওই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ওই ঘটনা ঘটেছে।

এক দল প্রতীক এঁকে আগেই দেওয়াল দখল করেছে। কিন্তু অন্যদল রাতের অন্ধকারে সেই দেওয়ালেই এঁকে দিচ্ছে নিজেদের প্রতীক। ভোটের মুখে এই ঘটনা ঘিরেই উত্তেজনা চরমে উঠল নিউটাউনের তারুলিয়া সেকেন্ড লেনে। শুক্রবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখেন, তাঁদের প্রতীক আঁকা দেওয়ালের মাঝখানে বড় করে লেখা বিজেপি।  সাত সকালে এই ছবি দেখার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরাই রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে।

তারুলিয়ার স্থানীয় তৃণমূল নেতা রাজীব দাস জানান, ‘‘বিজেপি কর্মীরা রাতের অন্ধকারে আমাদের দেওয়ালে লিখেছে।’’ বিধাননগর পুরসভার ২৭ নং ওয়ার্ডের বিজেপি নেতা ও কোঅর্ডিনেটর প্রসেনজিৎ সর্দার জানান, ‘‘আমরা দেওয়াল লেখা শুরুই করিনি। আমাদের কেউ ওই কাজ করেনি। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ঘটেছে।’’ দেওয়াল লেখার আগে মালিকের অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। এদিন নিউটাউন থানার পুলিশকর্মীরা বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন। 

পুলিশ সূত্রে দাবি, বাড়ির মালিক পুলিশকে জানান, তিনি কোনও দলকেই দেওয়াল লেখার অনুমতি দেননি। এরপর পুলিশকর্মীরা বাড়ির মালিককে দেওয়াল মুছে দিতে বলেন। স্থানীয় সূত্রে দাবি, এরপরেই তৃণমূলকর্মীরা বাড়ির মালিকের সঙ্গে কথা বলে দেওয়াল লেখার অনুমতি আদায় করে নেন। কিন্তু দেওয়াল লিখনের আগে বাড়ি মালিকের অনুমতি নেওয়া নিয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা রয়েছে। তারপরেও এই ঘটনা ঘটল কী করে? তাহলে কি নজরদারি ঠিকঠাক হচ্ছে না? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget