এক্সপ্লোর

AMIT SHAH BENGAL VISIT: বৃহস্পতিবার কোচবিহারে উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার সূচনায় অমিত

বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দর থেকে কপ্টারে কোচবিহার রাসমেলা ময়দানে পৌঁছবেন শাহ। ওই দিন যুব তৃণমূল কোচবিহার শহরে ঢোকার বিভিন্ন রাস্তার মুখে শিবির করবে।

শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার : ১১ ফেব্রুয়ারি অর্থাৎ‍ বৃহস্পতিবার কোচবিহারের রাসমেলা ময়দান থেকে উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার সূচনা করবেন অমিত শাহ। প্রাক্তন বিজেপি সভাপতির এই কর্মসূচি ঘিরে গেরুয়া শিবিরে তৎপরতা তুঙ্গে। সোমবার রাসমেলা ময়দানে প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসু। বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার অমিত শাহ বাগডোগরা বিমানবন্দর থেকে কপ্টারে কোচবিহার রাসমেলা ময়দানে পৌঁছবেন শাহ। সকাল ১০টায় প্রথমে মদনমোহন মন্দিরে পুজো দেবেন তিনি। রাসমেলা ময়দানে জনসভার পর সেখান থেকে উত্তরবঙ্গে রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে এই কর্মসূচি হওয়ার কথা। উল্টোদিকে বসে নেই তৃণমূলও। অমিত শাহের কর্মসূচির দিন কোচবিহার শহরে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে ঠাসা প্রতিবাদ কর্মসূচি রয়েছে শাসক শিবিরের।

তৃণমূল সূত্রে খবর, ওই দিন যুব তৃণমূল কোচবিহার শহরে ঢোকার বিভিন্ন রাস্তার মুখে শিবির করবে। দলের ছাত্র যুব ও মহিলা সংগঠনের সদস্যরা গাঁধীমূর্তির পাদদেশে কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ দেখাবেন। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত সম্প্রদায়ের সদস্যরা বিক্ষোভ দেখাবেন শহিদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে। দুটি জায়গাই অমিত শাহের সভাস্থল রাসমেলা ময়দান থেকে ১ কিলোমিটারের মধ্যে। কোচবিহারের  তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায় জানিয়েছেন, 'আমরা প্রথম থেকেই রাস্তায়। ৯ থেকে ১২ আমাদের বিভিন্ন কর্মসূচি আছে। ১১ তারিখ কে আসছে জানি না। আমরা আমাদের কর্মসূচি ধারাবাহিক ভাবে পালন করব' 
পাল্টা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসু জানান, 'তৃণমূল যাই করুক না কেন, মানুষের মন থেকে উঠে গেছে। ২০১৮ সালের ডিসেম্বরে কোচবিহার থেকে অমিত শার গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি দেয়নি। তার প্রত্যুত্তর মানুষ দিয়েছে। আবার গণ্ডগোল করলে তারও উত্তর মানুষ দেবে'

এই পরিস্থিতিতে ১১ ফেব্রুয়ারি দিনটা কোচবিহার পুলিশের কাছে কার্যত অ্যাসিড টেস্ট। একই দিনে প্রায় একই সময়ে প্রতিদ্বন্দ্বী দুই দলের কর্মসূচি। পারদ চড়ছে রাজার শহরে।  

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget